Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সে তাসকিন

নিউজডেস্ক May 21, 2024

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। বিসিবির অনাপত্তিপত্র না পাওয়া ও চোট ইস্যুতে একাধিকবার আইপিএল খেলা হয়নি তাসকিনের।

তবে কোনো ইনজুরিতে না পড়লে এবার লঙ্কান লিগে দেখা যাবে তাসকিনকে। ড্রাফটে নাম দিয়েই দল পেয়েছেন ডানহাতি এই পেসার। আজ এলপিএলের ২০২৪ আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে।

সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে ড্রাফটে দল পেয়েছেন তাসকিন। এই ডানহাতি পেসারকে তার ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স। আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে মুস্তাফিজের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেলেন তাসকিন।

তাসকিন ছাড়া আরও একাধিক বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে নিজেদের নাম দিয়েছিলেন। কিন্তু দল পাননি লিটন দাস ও মুশফিকুর রহিম। লিটনের ড্রাফট মুল্য ৩০ হাজার ডলার ও মুশফিকের মূল্য ৫০ হাজার ডলার থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিরা। তবে, গত বছর দারুন খেললেও এ বছর ব্যাটার তাওহিদ হৃদয়কে দলে নেয়নি কেউ। পাশাপাশি বাংলাদেশ দলের অধিনায়ক শান্তকে নিয়েও কেউ আগ্রহ দেখায়নি। এখনও তামিম ইকবাল ও শরিফুল ইসলামদের মতো তারকাদের নাম নিলামে ওঠার অপেক্ষায়।

সর্বোচ্চ ভিত্তিমূল্যে বিক্রি হওয়া তাসকিনের ব্যাপারে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার পারভেজ মাহরুফ বলেন, ‘তাসকিন যে ফর্মে আছে আন্তর্জাতিক ক্রিকেটে, আমি একটু অবাক নই যে সে এই মূল্যে বিক্রিত হয়েছে। একটি ভালো ক্রয় কলম্বো স্ট্রাইকার্সের জন্য। আমার মনে হয় তারা তাদের হোম ওয়ার্ক ভালো করেছে, তাদের একজন অভিজ্ঞ বিদেশি পেস বোলারের প্রয়োজন ছিল।’

এদিকে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। গত ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা।

লঙ্কান ফ্র্যাঞ্চাইজিটি পোস্টে জানায়, বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা গর্বিত।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১ জুলাই থেকে শ্রীলঙ্কায় গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আর ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

Continue Reading

Previous: ৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার
Next: ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে: হাইকোর্ট

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

691380
Users Today : 3329
This Month : 97660
This Year : 662816
Total Users : 691380
Views Today : 13326
Total views : 2782946

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.