Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

শাহজালালের ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের নামে যাত্রী হয়রানি না করার নির্দেশ

নিউজডেস্ক May 23, 2022

আলো ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের নামে যাত্রী হয়রানি না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। গতকাল সোমবার দুুুুপুরে বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ নির্দেশনা দেন তিনি। বিমান প্রতিমন্ত্রী বলেন, আমরা আজকে এখানে এসেছি এয়ারপোর্টের ব্যবস্থাপনা, যাত্রীসেবাসহ সবাই যথাযথভাবে কাজ করে কি না সেটা দেখতে। আমরা সার্বক্ষণিক এগুলো দেখি।

আমরা মন্ত্রণালয়ে একটা টিম করেছি। সপ্তাহে তিনদিন মন্ত্রণালয়ের লোকজন এখানে থাকে। কোনো ধরনের অবস্থাপনা হয় কি না তারা দেখেন। তিনি বলেন, আমরা আপনাদের সামনেই এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন সেবার মান ভালো। ইমিগ্রেশনে তাদের কোনো সমস্যা হয় নেই। যাত্রী হয়রানি বন্ধের বিষয়ক প্রতিমন্ত্রী হলেন, এয়ারপোর্টে দায়িত্ব পালন করতে গিয়ে সন্দেহ হলে যাকে চেক করা দরকার শুধু তাকেই করুন। আমাদের প্রতিদিন ২১ হাজারের মতো যাত্রী আসা-যাওয়া।

সবাইকে যদি চেকের সম্মুখীন হতে হয় তবে সেটা যাত্রী সেবার অনুক‚ল হবে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। প্রত্যেক যাত্রীকে যেন জিজ্ঞাসাবাদ করা না হয়। হয়রানি না করা হয়। যাদের তারা প্রয়োজন মনে করবে তাদের জিজ্ঞাসাবাদ করবে। প্রয়োজনে তাদের আলাদা করে জিজ্ঞাসা করবেন। এ কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্যই আজকে এখানে আসা। যাত্রী সেবার মান বাড়ানো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ট্রলি সংকট ছিল। সেটা এখন আর নেই। লাগেজ বেল্টে যেন কোনো সমস্যা না হয় এজন্য অনেকগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছি। গত ২৬ মার্চ আমরা টরেন্টোতে গিয়েছি।

আগামী জুনের মধ্যে যেন টরেন্টোর ফ্লাইট কীভাবে সহজ ও যাত্রীসেবা সহজ হয় এ ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে একটা টিম এসেছিল সিকিউরিটির ওপরে। তারা অত্যন্ত খুশি হয়েছেন। আগামী ৩১ মে হজ ফ্লাইট চালু করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সামনে হজ ফ্লাইট। এজন্য সিভিল এভিয়েশন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রস্তুতি রয়েছে। কিন্তু হজে যারা যাবেন তাদের বাড়ি ভাড়া এবং মোয়াল্লেম নির্ধারণসহ আনুষঙ্গিক কাজগুলো এখনো শেষ করতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। তবে আমাদের বিশ্বাস নির্দিষ্ট সময়ে কাজ শেষ করবে সৌদি আরব।

তিনি বলেন, নির্ধারিত সময়ে হজ ফ্লাইট চালু নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তারাও প্রায় সব প্রস্তুতি নিয়েছেন। আমরা আনুষ্ঠানিকভাবে ৩১ মে হজ ফ্লাইট শুরু করবো। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমানবন্দরে যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যারা ডিউটি করে তারা নির্দিষ্ট সময়ের আধ ঘণ্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হবে। ডিউটি শেষে বের হতে হবে পরে। যাতে আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারি। মাঙ্কিপক্স বিষয়ে সব বিমানবন্দর সতর্ক রয়েছে বলে জানিয়ে মাহবুব আলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স দেখা দিয়েছে।

এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। করোনা মোকাবিলায় আমরা সফল হয়েছি। সম্প্রতি জাপানের একটি পত্রিকায় বলা হয়েছে, বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে সফলতা অর্জন করেছে। সাউথ এশিয়ার মধ্যে আমরা সর্বোচ্চ পর্যায়ে। আগামীতে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো মোকাবিলা আমরা প্রস্তুত রয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, আমরা সতর্ক অবস্থায় আছি। দেশে এলে হেলথ ডিক্লারেশন ফরম অনলাইনে দিতে হয়। সেখানে এ পয়েন্টটি দেওয়া হয়েছে। সেখানে যাত্রীরা উপসর্গ আছে কি না, যেসব দেশে মাঙ্কিপক্স বাড়ছে সে দেশ থেকে আসছে কি না সেসব তথ্য পাওয়া যাবে।

Continue Reading

Previous: ‘ফজলি আম’ নিয়ে রাজশাহী-চাঁপাই লড়াই, জিআই নিয়ে আপত্তি শুনানী আজ
Next: মাঙ্কিপক্স রোধে সোনামসজিদ স্থলবন্দরে সতর্কতা

Related Stories

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

680263
Users Today : 4947
This Month : 86543
This Year : 651699
Total Users : 680263
Views Today : 27409
Total views : 2728348

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.