Skip to content
July 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয়

নিউজডেস্ক September 27, 2021

করোনার প্রাদুর্ভাব কমে গেছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও খুলে গেছে। আবারো শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র-ছাত্রীদের কলকাকলিতে ভরে উঠেছে। কিন্তু সামগ্রিক অবস্থা বিবেচনায় একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছিটকে পড়েছে। শহর ও নগর অঞ্চলের অনেক শিক্ষার্থী তাদের মা-বাবা কাজ হারাবার কারণে গ্রামে চলে গেছেন। কেউ কেউ সংসারে আর্থিক যোগান দিতে কাজে যোগ দিয়েছে। আর ভয়ানক ঘটনা হচ্ছে, সারা দেশে বাল্যবিবাহ বেড়ে গেছে। এদের মধ্যে একটা অংশ অনাকাংঙ্কিত মাতৃত্ব বরণ করেছে। ফলে তারা আর শিক্ষা প্রতিষ্ঠান মুখী হবেনা।
একটি বেসরকারি সংস্থা দেশের ২১টি জেলার ৮৪ উপজেলায় জরিপ করে দেখিয়েছে, গত ১৪ মাসে এসব উপজেলায় ১৩ হাজার ৮৮৬ টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এরা সবাই শিক্ষার্থী ছিল। ১০ থেকে ১৫ বছর বয়সের এসব মেয়েদের মধ্যে ৫ হাজার ৮৯ জন অপ্রত্যাশিত গর্ভধারণ করেছে। দেশে সব চেয়ে বেশি বাল্যবিবাহ হয়েছে বরগুনায় ১ হাজার ৫১২ টি। এ ছাড়া কুড়িগ্রামে ১ হাজার ২৭২, নীলফামারীতে ১ হাজার ২২২, লক্ষ্মীপুরে ১ হাজার ৪১ এবং কুষ্টিয়ায় ৮৮৪ টি। অন্যদিকে সাতক্ষীরার একটি স্কুলেই ৫০ জন, টাঙ্গাইলের এক স্কুলে অর্ধশতাধিক আর কুড়িগ্রামের এক স্কুলের ন’জনের আটজনই বাল্য বিবাহের শিকার হয়েছেন। এগুলো সারা দেশের একটি ক্ষন্ডচিত্র। বাস্তবতা আরো কতটা ভয়াবহ, তা চিন্তা করা যায় না।
নানা কারণে যারা শিক্ষা জীবনের ইতি টানে, তাদের আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার সরকারের নানা কর্মসূচি রয়েছে। দ্বিতীয় সুযোগ দেওয়ার এ কর্মসূচি ‘আউট অব এডুকেশন প্রোগ্রাম’ (পিইডিপি-৪) পরিবর্তিত বাস্তবতার আলোকে প্রয়োজনে এ প্রকল্প নতুন করে সাজাতে হবে। ২০১৯ সালে প্রাথমিকে ঝরে পড়ার হার ছিল ১৭ দশমিক ৯। এখন পর্যন্ত যে আলামত দেখা যাচ্ছে, তাতে এ হার কোনো কোনো ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি হলেও অবাক হবার কিছু থাকবে না। এই কর্মসূচিকে বেগবান করতে কর্মসূচির যে ৩০০ জন সমন্বয়ক নিয়োগের প্রক্রিয়া আটকে আছে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সরকারের ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ শূন্যর কোঠায় নামিয়ে আনার যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে শিক্ষাঙ্গন থেকে ঝরেপড়া শিক্ষার্থীদের কারণে লক্ষ পূরণ নাও হতে পারে।
দেশের সব কিন্ডারগার্ডেন এবং এমপিও বহির্ভূত বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা এক কোটির কম নয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যয় অনেক বেশি। আবার শিক্ষকদের বেতন ও চাকরির শর্ত বড়ই নাজুক। করোনা কালীন অনেকেই টিকে থাকার জন্য ভিন্ন পেশায় যুক্ত হবার চেষ্টা করেছে। দু:খ জনক খবর হচ্ছে, বগুড়ার এক শিক্ষিকা হোটেলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বেঁচে থাকার চেষ্টা করেছেন। সারা দেশের এমন শিক্ষকদের প্রণোদনার আওতায় আনতে হবে। ঋণখেলাপী ও অর্থ পাচারে সিদ্ধহস্ত তথাকথিত শিল্পপতিদের রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি প্রণোদনা দেওয়া যায়, তবে মানুষ গড়া কারিগরদের কেন দেওয়া যাবে না। শিক্ষিত জাতিই আলোকিত ভবিষ্যৎ রচনা করতে পারে। তাই এদিকে নজর দেওয়া জরুরি।

Continue Reading

Previous: আইপিএল পরিসংখ্যানে কে এগিয়ে সাকিব নাকি মরগান?
Next: ঘুণেধরা বিআরটিসি’র শুশ্রূষা দরকার

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183749
Users Today : 1610
This Month : 131264
This Year : 155185
Total Users : 183749
Views Today : 10451
Total views : 551723

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.