Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

নিউজডেস্ক September 10, 2022

শামসুল ইসলাম-
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যবহারিক, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ যাচাই বাছাইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরনের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের ৬টি পারিশ্রমিক বিল অভিনব ও সুচতুরতার সাথে প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

একটি নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী’র চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমান ও ডি.ডি (হিসাব নীরিক্ষা) মোঃ বাদশা হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবীর লালু, সাধারন সম্পাদক মোঃ মাহবুব আলী ও ক্যাশিয়ার মোঃ শফি উদ্দিন এর সহযোগীতায় উক্ত টাকা আত্মসাৎ করেছেন।

উল্লেখিত বিল সমূহ বন্টনের সুষ্ঠু নীতিমালা না থাকায় চেয়ারম্যান ও ডি.ডি (হিঃনী) তাদের আশীর্বাদ পুষ্ট কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের নামে তাদের প্রকৃত প্রাপ্য বিলের অতিরিক্ত বিল প্রদান করে পরবর্তীতে কর্মচারী ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক ও ক্যাশিয়ারের মাধ্যমে অতিরিক্ত ৪০ লক্ষ টাকা বিল সংগ্রহ করে আত্মসাত করেছেন।

সাধারণ কর্মকর্তা/কর্মচারীরা পূর্ব থেকেই ধারনা করেছিলেন, যে রমজান মাস উপলক্ষে এরকম একটা জালিয়াতি হবে, ভেবেই তারা সকলে সভা করে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দদের মাধ্যমে চেয়ারম্যানকে প্রস্তাব দিয়েছিলেন বিল সমূহ বন্টনের একটি সুষ্ঠু নীতিমালা তৈরি করার জন্য এবং বিল কর্তন করে কোন কর্মকর্তা/কর্মচারীর নামে যেন অতিরিক্ত বিল প্রদান করা না হয়।

এ প্রস্তাব পাওয়া মাত্র চেয়ারম্যান ও ডি.ডি (হিঃনী) অত্যন্ত রাগান্বিত ও ক্ষুব্ধ হয়ে উল্লেখিত বিল সমূহ আটকিয়ে রাখেন এবং বলেন চেয়ারম্যানকে তার মন্ত্রনালয়ে অনেক টাকা দিতে হয়েছে আর ডি.ডি (হিঃনী) এর প্রেষনের মেয়াদ ৩ বছর উত্তির্ণ হওয়ায় বর্ধিত সময়ের জন্য তারও মন্ত্রনালয়ে প্রচুর অর্থ দিতে হবে বলে দু’জনে মিলে ৭০ লক্ষ টাকার অবৈধ চাহিদা কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দকে দেন। সাধারণ কর্মকর্তা/কর্মচারীদের রমজান মাস ও ঈদের খরচের প্রয়োজনীয়তার দূর্বলতাকে কাজে লাগিয়ে অবশেষে কর্মচারী ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার দর কষাকষি করে উক্ত ৪০ লক্ষ টাকা প্রদান করেন।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষা-২০২১ এর ব্যবহারিক কাজের পারিশ্রমিক বিল থেকে ৭,৯৮,৭৭৬ টাকা, এইচএসসি পরীক্ষা ২০২১ এর ব্যবহারিক কাজের পারিশ্রমিক বিল থেকে ৭,০৪,৮৭৮ টাকা, এসএসসি পরীক্ষা-২০২১ এর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট স্বাক্ষর, যাচাই, বাছাই কাজের পারিশ্রমিক বিল থেকে ৩,৯৩,২৩৪ টাকা, এইচ এস সি পরীক্ষা-২০২১ এর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট স্বাক্ষর, যাচাই, বাছাই কাজের ২০২১ এর সনদপত্র স্বাক্ষর, যাচাই, বাছাই পারিশ্রমিক বিল থেকে ৬,৫৯,৪০০ টাকা, এস সি পরীক্ষার কাজের পারিশ্রমিক বিল থেকে ৬,৯৯,২৮৪ টাকা এবং এইচ এস সি পরীক্ষা-২০২১ এর সনদপত্র স্বাক্ষর, যাচাই, বাছাই কাজের পারিশ্রমিক বিল থেকে ৭,৫৪,০০০ টাকা সর্ব মোট ৬টি বিল থেকে ৪০,০৯,৫৭২ (চল্লিশ লক্ষ নয় হাজার পাঁচশত বায়াত্তর টাকা) টাকা সাধারণ কর্মকর্তা/কর্মচারীদের বিল থেকে কর্তন করা হয়। পরে চেয়াারম্যান ও ডি.ডি (হিঃনী) এর আস্থাভাজন বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারীদের প্রকৃত প্রাপ্য বিলের অতিরিক্ত বিল দিয়ে কর্মচারী ইউনিয়নের ক্যাশিয়ারের মাধ্যমে সংগ্রহ করে চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমান ও ডি ডি (হিঃনী) বাদশা হোসেনকে দেয়া হয়।

তবে একাধিক সুত্র নিশ্চিত করেন, এ অর্থের পরিমান ১ কোটি ত্রিশ লক্ষ টাকা পযর্ন্ত হতে পারে। এছাড়াও বর্তমান চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান ১ জন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায় ইন সিটু থাকাকালীন যথাক্রমে বোর্ড থেকে অবৈধভাবে প্রায় ২৫ ও ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগর পরিচালক কামরুল আহসানকে ফোন দিলে তিনি বলেন, সংবাদ বা তথ্য সংক্রান্ত কথা বলতে হলে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলতে হবে।

কথা বললে রাজশাহী শিক্ষা বোর্ডের ডি. ডি বাদশা হোসেন (হিসাব নীরিক্ষা) বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমি এ বিষয়ে কিছু জানি না। তিনি বোর্ড চেয়ারম্যান ও সচিবের সঙ্গে কথা বলতে বলেন। কথা বলতে বোর্ড চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমানকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

Continue Reading

Previous: বাজে বড়শো জামে মসজিদে মুসল্লিদের সাথে মত বিনিময় করেন সুজন
Next: কালের স্বাক্ষী নওগাঁর বলিহার রাজবাড়ি

Related Stories

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

680211
Users Today : 4895
This Month : 86491
This Year : 651647
Total Users : 680211
Views Today : 26999
Total views : 2727938

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.