Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

শীতে স্থবির জীবন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান

নিউজডেস্ক January 8, 2023

সম্পাদকীয়: দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কোনো কোনো জায়গায় তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি। একই সঙ্গে বিরাজ করছে ঘন কুয়াশা। সারা দিনে সূর্যের দেখা মিলছে না। ফলে এসব এলাকায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে যানবাহন চালাতে হয়। ঘটে দুর্ঘটনাও। ঘন কুয়াশার কারণে অনেক সময়ই দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকছে। পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ এত বেড়ে গেছে যে দুর্গত এলাকাগুলোর হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না। আগুন পোহাতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। শীতে শৈত্যপ্রবাহ আসবে, গ্রীষ্মে তাপপ্রবাহ হবে-এগুলো স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হয়। দুর্ভাগ্যজনক যে দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতিতে অনেক ঘাটতি রয়েছে। শীতে সর্দি, কাশি, হাঁপানি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগ অনেক বেড়ে যায়। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হয়। অনেককে হাসপাতালে নেওয়া জরুরি হয়ে পড়ে। অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়। জেলা বা উপজেলা পর্যায়ের হাসপাতালে এসব সুবিধা খুবই কম। হাসপাতালের শয্যাসংখ্যাও কম।

শ্বাসকষ্টের রোগীদেরও মেঝেতে রেখে চিকিৎসা দিতে হয়। অনেক সময়ই এতে রোগীদের অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। শীতের প্রধান শিকার হয় গ্রামাঞ্চলের দরিদ্র শ্রেণির মানুষ। থাকার ভালো ঘর নেই। ভাঙা বেড়া দিয়ে ঘরে শীতের কনকনে বাতাস প্রবেশ করে। গরম জামা-কাপড়েরও অভাব রয়েছে। ফলে সহজেই তারা অসুস্থ হয়ে পড়ে। আবার দরিদ্র মানুষকে এর মধ্যেই কাজের সন্ধানে বের হতে হয়। মাঠেঘাটে বাতাসের মধ্যে কাজ করার সময়ও অসুস্থ হয়। তাই প্রতিবছর অতিদরিদ্র মানুষের মধ্যে শীতের কাপড় বিতরণের উদ্যোগ থাকা প্রয়োজন এবং তা করা প্রয়োজন শীত জাঁকিয়ে বসার আগেই। অতীতে এ ক্ষেত্রে প্রচুর সামাজিক কর্মসূচি দেখা যেত, এখন সেসবের মধ্যেও যেন ভাটার টান লেগেছে।

আবহাওয়া বিভাগের মতে, বর্তমান শৈত্যপ্রবাহ দু-এক দিনের মধ্যে কমে যেতে পারে। কিন্তু এ মাসেই আরো একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এমন অবস্থা হতে পারে আগামী মাসেও। তাই এ মৌসুমেও দরিদ্র শ্রেণির মধ্যে পর্যাপ্ত গরম জামা-কাপড় বিতরণের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। প্রয়োজনে বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করতে হবে। পাশাপাশি কিছু স্থায়ী উদ্যোগ নিতে হবে। উন্নত ঘরদোর তৈরিতে দরিদ্র মানুষকে সহযোগিতা করতে হবে। ভাসমান মানুষের জন্যও বিশেষ উদ্যোগ নিতে হবে। তবে সবার আগে চলমান শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে সবাইকে।

Continue Reading

Previous: রাজশাহীর পুঠিয়ায় এক ছাগীর ছয় বাচ্চা
Next: হাসপাতালে বেড়েই চলেছে ঠান্ডাজনিত রোগীর চাপ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195665
Users Today : 228
This Month : 143180
This Year : 167101
Total Users : 195665
Views Today : 1604
Total views : 614066

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.