Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

শুধু লোকসান আর লোকসান রাষ্ট্রীয় সংস্থাগুলো লাভের মুখ দেখবে কবে?

নিউজডেস্ক June 13, 2022

সম্পাদকীয়: রাষ্ট্রীয় ৩০ করপোরেশনের মধ্যে ২৪টির কাছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা। শুধু তাই নয়, এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি আবার ঋণখেলাপি। এ ছাড়া চলতি অর্থবছরে (২০২১-২২) ১২টি প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ হচ্ছে ৫ হাজার ৪ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা’ থেকে এসব তথ্য জানা যায়। সরকারি করপোরেশনগুলোয় ঋণ ব্যবহারে বড় ধরনের দুর্নীতি থাকার কথা কারও অজানা নয়।

বস্তুত মাত্রাতিরিক্ত রাজনৈতিক প্রভাব, ট্রেড ইউনিয়নের অনৈতিক হস্তক্ষেপ, অধিক জনবল, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও অদক্ষতা, মানসম্মত পণ্য উৎপাদনে ব্যর্থতা ও ব্যয় আধিক্য কাটিয়ে উঠতে না পারায় উন্নত প্রযুক্তি ব্যবহার করেও এ ক্ষেত্রে কোনো সুফল পাওয়া যাচ্ছে না; বরং বছরের পর বছর লোকসান ও ঋণের পাল্লা ভারী হচ্ছে, যা কিছুতেই মেনে নেওয়া যায় না। দেশের অর্থনীতিতে রাষ্ট্রীয় করপোরেশনগুলোর দায়দেনা ও লোকসানের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য। অথচ এ বিষয়টিকে কখনই গুরুত্বের সঙ্গে দেখা হয়নি। বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক। এ কারণে সংস্থাগুলোর লোকসান অব্যাহতভাবে বাড়ছে; উপরন্তু তারা ঋণ নিয়ে তা আর পরিশোধ করছে না।

এর বাইরে সংস্থাগুলোর রাজস্ব দায়বদ্ধতাও বিশাল। এ অবস্থায় লোকসানি ও ঋণের ভারে জর্জরিত রাষ্ট্রীয় এসব সংস্থাকে কীভাবে লাভজনক করা যায়, এ বিষয়ে বাজেটে স্পষ্ট দিকনির্দেশনা থাকা উচিত। বলার অপেক্ষা রাখে না, এ খাতে এত বেশি লোকসান না হলে টাকাগুলো উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা যেত এবং তা দেশ ও জনগণের জন্য ইতিবাচক হতো। সাধারণত কোনো প্রতিষ্ঠান লোকসানি হওয়ার পেছনে নানাবিধ কারণ থাকে। এর মধ্যে মাথা ভারী প্রশাসন ও দুর্নীতি অন্যতম, যা থেকে মুক্ত হতে পারছে না রাষ্ট্রীয় সংস্থাগুলো। মূলত সরকারি প্রতিষ্ঠানগুলোয় ক্ষমতার অপব্যবহার, ভুয়া বিল-ভাউচারসহ অন্যান্য আর্থিক দুর্নীতির নিত্যনতুন কৌশল আবিষ্কার করে লুটপাট চালানো হয়।

এ প্রক্রিয়ায় কিছু কর্মকর্তা-কর্মচারী সম্পদের পাহাড় গড়ে তুললেও রাষ্ট্র প্রভূত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। মনে রাখতে হবে, কোনো প্রতিষ্ঠান লাভজনক হতে হলে প্রথমেই এর উন্নত ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিত করতে হবে। অথচ সরকারি সংস্থাগুলোর ক্ষেত্রে এ ব্যাপারে কখনোই তেমন মনোযোগ দেওয়া হয়নি। কথায় আছে-‘সরকারি মাল, দরিয়ামে ঢাল;’ অর্থাৎ কোনো জিনিস যদি রাষ্ট্রের হয়, তবে সেক্ষেত্রে লাগামহীন অপচয় ঘটলেও কোনো সমস্যা নেই। যুগ-যুগান্তর ধরে লোকসমাজে প্রচলিত এ আপ্তবাক্য যে এখনো আমাদের জন্য শতভাগ প্রাসঙ্গিক, তার প্রমাণ পাওয়া যাচ্ছে রাষ্ট্রীয় সংস্থাগুলোর অব্যাহত লোকসান ও ঋণ বৃদ্ধির সংবাদে।

বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, এ কথা অস্বীকার করার উপায় নেই। এ দরিদ্র দেশটির জন্য দিনের পর দিন সরকারি অর্থের অপচয় ঘটিয়ে কোনো প্রতিষ্ঠান চালানোর অর্থই হলো ‘গরিবের হাতি পোষা’। তাই এমন পদক্ষেপ নেওয়া উচিত, যাতে প্রতিষ্ঠানগুলো লাভজনক হতে পারে। এজন্য সর্বাগ্রে দরকার সরকারের মানসিকতার পরিবর্তন। বস্তুত দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা জরুরি। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে শতভাগ কার্যকর করা প্রয়োজন।

একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। পরবর্তী প্রজন্ম যদি দুর্নীতির কুফল সম্পর্কে অবহিত হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে সমাজ থেকে দুর্নীতি নির্মূল হতে বাধ্য। দেখা যাচ্ছে, উল্লিখিত রাষ্ট্রীয় সংস্থাগুলোর ঋণ ও লোকসানের পাল্লাই কেবল ভারী হচ্ছে না; তাদের রাজস্ব দায়বদ্ধতাও ক্রমেই বাড়ছে। এ অবস্থায় সংস্থাগুলোকে লাভজনক করতে সরকারের অনমনীয়তা ও দৃঢ়তার কোনো বিকল্প নেই বলে আমরা মনে করি।

Continue Reading

Previous: বাংলাদেশসহ আঞ্চলিক দেশগুলোকে কেন ‘ব্লক রাজনীতি’ থেকে দূরে থাকতে বলছে চীন
Next: জামিন বাতিলের বিরুদ্ধে সম্রাটের আপিল শুনানি ফের পেছালো

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195355
Users Today : 2326
This Month : 142870
This Year : 166791
Total Users : 195355
Views Today : 12120
Total views : 611582

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.