Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

সমতায় শেষ স্পেন-ব্রাজিলের শ্বাসরুদ্ধকর লড়াই

নিউজডেস্ক March 27, 2024

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ম্যাচের শুরুতেই দুই গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধে ব্রাজিলের ব্যবধান কমানোর পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান তরুণ তারকা এন্দ্রিক।

যদিও শেষে গিয়ে আরও একটি গোল হজম করতে হয় তাদের। তবে পাকেতা গোল করে হার এড়ায় সেলেসাওদের।

গতকাল রাতে সান্তিয়ানো বার্নাব্যুতে প্রীতি ম্যাচটি ৩-৩ গোলের ব্যবধানে ড্র করে স্পেন ও ব্রাজিল। স্বাগতিকদের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেন রদ্রি। বাকি গোলটি আসে দানি ওলমোর পা থেকে। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন রদ্রিগো, এন্দ্রিক ও পাকেতা।

ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় স্পেন। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। এর সুফলও পেয়ে যায়। দ্বাদশ মিনিটে বক্সে লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি রদ্রি। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওলমো। ডি-বক্সে দেওয়া ইয়ামালের পাস কাজে লাগিয়ে জাল খুঁজে নেন তিনি।

চার মিনিট পর ব্যবধান কমান রদ্রিগো। উনাই সিমোনের ভুল পাস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করতে ভুলেননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। প্রথমার্ধ জুড়ে আধিপত্য বজায় রাখা স্পেন গোলের উদ্দেশ্যে শট নেয় ৯টি, যার তিনটি থাকে লক্ষ্যে। আর ব্রাজিল শট নিতে পারে মাত্র দুটি, অবশ্য দুটিই লক্ষ্যে ছিল।

বিরতির পর একাদশে চার পরিবর্তন আনে ব্রাজিল কোচ। গত ম্যাচে গোল করা তরুণ সেনসেশন এন্দ্রিকও নামেন মাঠে। নেমেই চমক দেখান তিনি। পাঁচ মিনিটের মধ্যেই গোল করে দলকে ফেরান সমতায়। কর্নার করতে উড়ে আসা বল স্পেন নিয়ন্ত্রণ করতে না পারায় বল পেয়ে যান এন্দ্রিক। জোরালো এক শটে জাল খুঁজে নেন তিনি।

৮৫তম মিনিটে বেরাল্দু ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় স্পেন। এবারও শট নেন রদ্রি। সফল শটে দলকে আবারও এগিয়ে নেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। হার এড়াতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। শেষে গিয়ে যোগ করা সময়ে সুযোগ পায় তারা। গালেনো বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। সফল শটে দলকে সমতায় রেখে খেলা শেষ করেন পাকেতা।

Continue Reading

Previous: ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার দারুণ জয়
Next: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

691882
Users Today : 3831
This Month : 98162
This Year : 663318
Total Users : 691882
Views Today : 15756
Total views : 2785376

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.