Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সমন্বয়কের মুখোশে মাদক সিন্ডিকেট: নীরব বিস্ফোরণের প্রতিধ্বনি

নিউজডেস্ক August 4, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

দেশজুড়ে মাদকের বিস্তার নতুন কোনো ঘটনা নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ‘সমন্বয়ক’ পরিচয়ে তরুণদের একটি সংঘবদ্ধ গোষ্ঠী যে পরিসরে মাদক ব্যবসাকে সংগঠিত ও বিস্তৃত করেছে, তা কেবল উদ্বেগজনক নয়, বরং ভয়ানক সামাজিক ও নিরাপত্তাজনিত সংকেত বহন করে।

গুলশান থেকে গ্রেপ্তার হওয়া রিয়াদসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকলেও তদন্তে বেরিয়ে এসেছে তাদের সম্পৃক্ততা একটি সুসংগঠিত মাদক সিন্ডিকেটে-যার শাখা-প্রশাখা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে শুরু করে জেলা শহরের অলিগলি পর্যন্ত।

‘সমন্বয়ক’ নামটি শুনতে নিরীহ ও গণতান্ত্রিক আন্দোলনের সহায়ক মনে হলেও বাস্তবে এরা পরিণত হয়েছে ভয়ানক মাদক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের চালিকাশক্তিতে। রাজধানীর অভিজাত এলাকাগুলো-গুলশান, বনানী, ধানমন্ডি কিংবা উত্তরা-যেখানে আগে মাদক ব্যবসা সীমিত ছিল, এখন সেসব এলাকায় সমন্বয়ক নামধারী চক্র পুরো ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

তারা কৌশলে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য গড়ে তোলে, পরে মাদক পরিবহন, হোম ডেলিভারি, চাঁদা আদায় এবং নতুন ভোক্তা তৈরির কাজে নিজেদের জড়ায়। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতরেও তারা এই মাদক ছড়িয়ে দিচ্ছে, এমনকি অনেকে তাদের মাদকচক্রের অংশ হিসেবেও জড়িত হয়ে পড়ছে। এই চক্রের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছে না।

কেউ বিরোধিতা করলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ঘটানোর ভয় দেখানো হয়, এমনকি সামাজিকভাবে হেনস্তা, অপদস্থ, কিংবা শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনাও ঘটছে। অর্থাৎ তারা একটি আধা-সাংগঠনিক, সহিংস এবং মাফিয়াধর্মী স্ট্রাকচার তৈরি করে নিয়েছে-যা কেবল অপরাধই নয়, সামাজিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। মাদকের অবাধ প্রবাহ-ভারত ও মিয়ানমার থেকে জল, স্থল ও আকাশপথে এর অনুপ্রবেশ-কেবল সীমান্ত বা আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতার কথা নয় বলে প্রতীয়মান হয়।

বরং এটি বোঝায়, মাদকচক্র এখন এতটাই শিকড় গেড়ে ফেলেছে যে, তারা নিজেদের প্রভাবশালী মহলের ছায়াতলে নিরাপদ আশ্রয়ও নিশ্চিত করতে পেরেছে। যদি সমাজের বিভিন্ন স্তরে ছদ্মবেশী চক্র এভাবে সক্রিয় থাকে, তাহলে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক কাঠামোকে ধ্বংস করে দেবে। ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক যথার্থই বলেছেন, এই চক্রে প্রতিনিয়ত নতুন সদস্য যুক্ত হচ্ছে।

পুরোনো কারবারিরা থেকে যাচ্ছে অদৃশ্য রূপে, আর আইনশৃঙ্খলা বাহিনী কেবল বাহক কিংবা ভোক্তা ধরতে পারলেও মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এখানেই রাষ্ট্রের শিথিলতা প্রকট হয়ে ওঠে। ডিএনসি কিংবা পুলিশের অভিযান যতই নিয়মিত হোক না কেন, যদি মূল অর্থের জোগানদাতা, রাজনৈতিক পৃষ্ঠপোষক কিংবা প্রভাবশালী সুবিধাভোগীরা ধরাছোঁয়ার বাইরে থাকেন, তাহলে এসব অভিযান হবে শুধুই প্রচারমূলক।

অপরাধ নির্মূল নয়, বরং আরো সূক্ষ্মভাবে রূপান্তরিত হয়ে সমাজের ভেতরে প্রবেশ করবে। অবিলম্বে প্রয়োজন, এই ‘সমন্বয়ক সিন্ডিকেট’-এর মূল কুশীলবদের চিহ্নিত করে শিকড় উপড়ে ফেলা, এবং তা করতে হবে রাজনৈতিক বা সামাজিক কোনো চাপের তোয়াক্কা না করে।

Continue Reading

Previous: শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে: রাজশাহী বিভাগীয় কমিশনার
Next: মাছ উৎপাদনে এগিয়েছে বাংলাদেশ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194440
Users Today : 1411
This Month : 141955
This Year : 165876
Total Users : 194440
Views Today : 8052
Total views : 607514

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.