Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সরাসরি আমদানি-রপ্তানি সুযোগকে কাজে লাগাতে হবে

নিউজডেস্ক April 25, 2022

সম্পাদকীয়: নতুন বছরে দুই দফায় বাংলাদেশের রপ্তানির প্রধান খাত তৈরি পোশাক শিল্পে সুখবর মিলেছে। প্রথমে ইউরোপের বাজারে সরাসরি রপ্তানির শুভযাত্রা সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে চীনা রুটে সরাসরি কন্টেনার পরিবহন। ফলে আমদানি পণ্য আর নামাতে হবে না বিদেশি কোন বন্দরে। ট্রান্সশিপমেন্ট এড়িয়ে পণ্য পরিবহনের ফলে সময় বাঁচবে ১৩ দিন, সাশ্রয় হবে খরচ। ইউরোপে সরাসরি পণ্য রপ্তানি শুরু হওয়ায় পণ্য পরিবহনের সময় প্রায় তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। ব্যয় সাশ্রয়ও হচ্ছে নূন্যতম চল্লিশ ভাগ।

আমেরিকা এককভাবে বাংলাদেশ থেকে বড় আমদানিকারক দেশ হলেও এদেশে তৈরি পোশাকের ৬০ ভাগের গন্তব্য ইউরোপ। ইউরোপের বাজারে পণ্য পাঠাতে সরাসরি কোন রুট এতদিন ছিল না। সেখানকার ক্রেতারাই নিয়েছে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনের উদ্যোগ। ইতালির রেভেনা বন্দর থেকে খালি কন্টেনার নিয়ে এসে পণ্য বোঝাই করে ফিরে যাচ্ছে জাহাজ। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার ইউরোপ এবং আমেরিকা হলেও শিল্পের কাঁচামালের প্রায় ৮০ ভাগই আসে চীন থেকে। শুধু কাঁচামালই নয়, মূলধনী যন্ত্রপাতির জন্যও নির্ভরতা চীনের ওপর। তাই চীনের সঙ্গে সরাসরি রুটে আমদানি-রপ্তানি ব্যবসায় যেমন সময় বাঁচাবে, তেমনি হবে সাশ্রয়ী।

চীনে শিপমেন্টের ক্ষেত্রে প্রথমে কন্টেনারবাহী চারটি জাহাজ এ রুটে নিয়মিত চলাচল করবে। এরপর যোগ হবে আরও দুটি জাহাজ। চীন থেকে পণ্য পরিবহনের রুট অবশ্য আগেও ছিল। তবে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার পোর্ট কেলাং ট্রান্সশিপমেন্ট পোর্ট হয়ে সে পণ্য চট্টগ্রামে এসে পৌঁছাতে অন্তত ২৫ দিন সময় লেগে যেত। দ্রুত কাঁচামাল আমদানির জন্য প্রয়োজন ছিল সরাসরি রুট। এ রুট চালু হলে আন্তর্জাতিক বাণিজ্য যেমন সহজ হবে, তেমনি তা এগিয়ে দেবে রপ্তানিমুখী শিল্পকেও। কারণ, কাঁচামালের প্রাপ্যতার ওপর নির্ভর করে দ্রুততম সময়ের মধ্যে পণ্য উৎপাদন। আমাদের তৈরি পোশাক রপ্তানি কমে যাবার ঝুঁকি থাকে যদি লিড টাইম (পণ্য সরবরাহের সময়সূচী) বেশি হয়।

দুটি কারণে এমনটি হয়ে থাকে। প্রথমত, শ্রমিকের দক্ষতার ঘাটতি। দ্বিতীয়ত, ইউরোপ-আমেরিকার বাজারে পণ্য পরিবহনে বেশি সময় লাগা। সরাসরি পণ্য প্রেরণের ব্যবস্থার অভাবে বন্দর থেকে বন্দর ঘুরে গন্তব্যে পণ্য পৌঁছতে বিলম্ব হওয়াই স্বাভাবিক। এখন চট্টগ্রাম থেকে গার্মেন্ট পণ্য সরাসরি যাচ্ছে ইতালি। এরপর ইতালি থেকে সরাসরি যাবে জার্মানিতে।

এ রুটের সাফল্যে খুলে যাবে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির পণ্য প্রেরণের পথ। একইভাবে চলতি মাস থেকেই সরাসরি পণ্য যাচ্ছে চীনে। বর্তমানে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে অনেক সেটা এখন ঝুঁকছে বাংলাদেশের দিকে। ফলে সরাসরি দুটো রুট চালু হওয়ার পুরোপুরি সুবিধা তুলতে হলে বাংলাদেশকে ক্রেতাদেরও দৃষ্টি আকর্ষণ করতে হবে। ইউরোপ ও চীনে সরাসরি রপ্তানি পণ্য প্রেরণের সুবিধায় ভবিষ্যতে রপ্তানিকারকরা লাভবান হবেন এবং সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।

Continue Reading

Previous: কলেরা-আমাশয়ে মরলেও বিএনপি নেতাদের নামে মামলা: রিজভী
Next: মাহে রমজানের সওগাত ২৪শে রমজান

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194522
Users Today : 1493
This Month : 142037
This Year : 165958
Total Users : 194522
Views Today : 8638
Total views : 608100

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.