Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

সর্বশেষ দল হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নিউজডেস্ক May 25, 2024

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

অবশেষে নাটকীয়তার অবসান ঘটিয়ে  শেষ মুহুর্তে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরের জন্য আগেই ১৯ দল তাদের স্কোয়াড ঘোষণা করেছিলো। বাকি ছিলো শুধু পাকিস্তান। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্য থেকেই তাদের ১৫ জনকে চূড়ান্ত করা হয়েছে। যেখানে কোনো রিজার্ভ ক্রিকেটার রাখেনি পাকিস্তান।

বাবর আজমের নেতৃত্বাধীন দলটিতে তেমন চমক নেই। অর্থাৎ কাঙ্ক্ষিত ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে ২০০৯–এর বিশ্বচ্যাম্পিয়নরা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের সঙ্গে অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের মতো তারকারা আছেন চূড়ান্ত স্কোয়াডে। এ ছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ডাক পেয়েছেন সাইম আইয়ুব, উসমান খান, আজম খান ও আব্বাস আফ্রিদি।

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। ২৫ ফেব্রুয়ারি স্কোয়াড চূড়ান্ত করার শেষ দিন। তার আগেরদিনই জরুরি বৈঠকের পর পাকিস্তান স্কোয়াড ঘোষণা করেছে। এর আগে অবশ্য এ নিয়ে কম নাটকীয়তা হয়নি। আগামী ৭ জুন নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাবরের দল। এরপর ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, ১২ জুন কানাডা ও ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে পাকিস্তানের শেষ ম্যাচ।

এক বিবৃতিতে দলে থাকা ক্রিকেটারদের নিয়ে পিসিবি জানিয়েছে, ‘এটি তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া অনেক বেশি প্রতিভাবান ও ভারসাম্যপূর্ণ একটি দল। এখানে থাকা ক্রিকেটাররা একসাথে কিছু সময় ধরে খেলে আসছেন এবং আগামী মাসে শুরু হতে যাওয়া ইভেন্টের (বিশ্বকাপ) জন্য পুরোদমে প্রস্তুত।’

সবশেষ পিএসএল আসরে চোটে পড়েছিলেন তারকা পেসার হারিস রউফ। এরপর থেকে তিনি মাঠের বাইরে আছেন। বিশ্বকাপের জন্য রউফ পুরোপুরি সেরে উঠেছেন দাবি করে পিসিবি বলছে, ‘হারিস রউফ এখন পুরো ফিট এবং নেটেও ভালোভাবে বোলিং করতে পারছেন। এটি খুব ভালো হবে যদি তিনি হেডিংলিতে (ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি) খেলার জন্য উপযুক্ত অবস্থায় থাকেন, তবে আমরা খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টি বিশ্বকাপেও হারিস আমাদের অন্য পেসারদের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

সবমিলিয়ে পাকিস্তান পাঁচজন বিশেষজ্ঞ পেসার নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সাম্প্রতিক সিরিজগুলোতে খেলা আব্বাস আফ্রিদি চূড়ান্ত দলেও জায়গা করে নিয়েছেন। স্পিনে অভিজ্ঞ ইমাদ ওয়াসিমের সাথে থাকছেন তরুণ লেগস্পিনার আবরার আহমেদ এবং আরেক স্পিন অলরাউন্ডার শাদাব খান। একাদশে সবমিলে উইকেটরক্ষক আছেন তিনজন, অভিজ্ঞ রিজওয়ানের সাথে আজম খান ও আরব আমিরাত ছেড়ে আসা উসমান খানও ধরবেন বিশ্বকাপের বিমান।

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সাইম আইয়ুব, ইফতিখার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রউফ।

Continue Reading

Previous: আইপিএল: রাজস্থানকে হারিয়ে ফাইনালের ট্রেনে হায়দরাবাদ
Next: শিল্পী সমিতি কী কাজে লাগে, তা আজও বুঝলাম না: চিত্রনায়িকা বর্ষা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

691384
Users Today : 3333
This Month : 97664
This Year : 662820
Total Users : 691384
Views Today : 13352
Total views : 2782972

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.