Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সিলেটে বন্যা পরিস্থিতি নদী খননের উদ্যোগ নিতে হবে

নিউজডেস্ক May 21, 2022

সম্পাদকীয়: সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলার সব উপজেলা আগেই বন্যাকবলিত হয়েছে। এখন শহরেরও বেশির ভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জকিগঞ্জ উপজেলার অমলসিদে এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎসমুখে থাকা কুশিয়ারা নদীর ডাইক বা নদী রক্ষা বাঁধের একটি বড় অংশ ভেঙে গেছে। ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকে একের পর এক গ্রাম প্লাবিত করছে। সুরমা ও কুশিয়ারা অববাহিকায় থাকা দক্ষিণের জেলাগুলোও ক্রমেই বন্যাকবলিত হয়ে পড়ছে।

সুনামগঞ্জ ও হাওর এলাকায় এপ্রিলের শুরু থেকেই আগাম বন্যা দেখা দেয়। সেই পরিস্থিতি এখনো বিরাজ করছে। বৃহত্তর সিলেটের বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার কারণ উজানে থাকা আসাম অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। সেখানে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে এবং বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।

এরইমধ্যে সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে। আসামের সেই পানি পুরোটাই বাংলাদেশে নেমে আসবে এবং নদীবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। প্রকৃতির এই ব্যবস্থা পাল্টানোর কোনো উপায় নেই। কিন্তু সমস্যা হলো, আমাদের বেশির ভাগ নদী ভরাট হয়ে গেছে। ফলে উজানের পানি নদী দিয়ে নামতে না পেরে দুই কূলের সমতলভূমি প্লাবিত করছে। কালের কণ্ঠে প্রকাশিত খবর থেকে জানা যায়, গত ১০ বছরে সুরমা নদী খননের জন্য অন্তত চারটি সমীক্ষা হয়েছে। কিন্তু নদী খননের কাজ শুরু হয়নি।

জানা যায়, এখনো একটি সমীক্ষা চলমান রয়েছে। সমীক্ষার অবশ্যই প্রয়োজন আছে। একই সঙ্গে মূল কাজ অর্থাৎ নদী খননকেও এগিয়ে নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন খনন না হওয়ায় সুরমা নদীর অনেক স্থানেই চর পড়ে গেছে। অতীতে নদীর যেমন ধারণক্ষমতা বা পানিপ্রবাহের সক্ষমতা ছিল, তার ২০ শতাংশও এখন নেই। একই অবস্থা কুশিয়ারা নদীরও।

তাই সুরমা-কুশিয়ারা সিলেটের দুঃখ হয়ে উঠেছে। এই অঞ্চলের প্রায় প্রতিটি নদীরই অবস্থা একই রকম। শুধু সিলেট অঞ্চল নয়, বগুড়া, লালমনিরহাট, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলেও আগাম বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই ডেল্টা পরিকল্পনার আওতায় সারা দেশের নদী খননে মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

প্রতিবছর বন্যায় যে পরিমাণ ফসলের ক্ষতি হয়, তা বাংলাদেশের অগ্রগতির জন্য একটি বড় প্রতিবন্ধক। এই ক্ষতি আর বাড়তে দেওয়া উচিত হবে না। আমাদের নীতিনির্ধারকদের বিষয়টি গভীরভাবে বিবেচনা করতে হবে। আমরা আশা করি দ্রুততম সময়ে সুরমা ও কুশিয়ারা নদী খননের উদ্যোগ নেওয়া হবে।

Continue Reading

Previous: ইউটিউবে যোগ হলো নতুন ফিচার
Next: বাংলাদেশে আসছেন আইসিসি চেয়ারম্যান বার্কলে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194703
Users Today : 1674
This Month : 142218
This Year : 166139
Total Users : 194703
Views Today : 10127
Total views : 609589

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.