Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

সিলেট টেস্টে শান্তদের হার; পাপন বললেন ‘জঘন্য, বিচ্ছিরি: পাপন

নিউজডেস্ক March 26, 2024

স্পোর্টস ডেস্ক

অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাস আউট হয়েছেন প্রথম বলেই ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুজন আউট হয়েছেন এভাবে।

হেরে যাওয়া ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটাররা লড়তে পারেননি কোনো ইনিংসে। ক্রিকেটারদের মানসিকতা, শট সিলেকশন নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ হারা নিয়ে যদিও তার খুব বেশি সমস্যা নেই।

মিরপুরে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘সমস্যা হচ্ছে এখানে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা যেভাবে হেরেছে, যেভাবে খেলেছে। তাদের যে মাইন্ডসেট, অ্যাটিচিউট, শট সিলেকশন এটা জঘন্য; বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে হয়তো তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা। তো এটা নিয়ে আমরা হার্ট (কষ্ট পেয়েছি)। হারা জেতা নিয়ে একেবারেই চিন্তিত না। এ ধরনের শট সিলেকশন, এ ধরনের মাইন্ডসেট এটা টেস্টে যায় না। ’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশ খেলতে নেমেছিল খুব বেশি অভিজ্ঞতা ছাড়াই। টেস্ট শুরুর আগে ইনজুরিতে ছিটকে যান মুশফিকুর রহিম। সাকিব আল হাসানও ছিলেন না আগে থেকেই। হেরে যাওয়ার কারণ হিসেবে এটাকেও দেখছেন পাপন। বলছেন উইকেটের কথাও।

তিনি বলেন, ‘সবার কাছে যেমন লেগেছে, আমার কাছেও তেমন লেগেছে (হেরে যাওয়া)। এটা ভালো লাগার কোনো কারণ নেই অবশ্যই। আসলে এখানে কয়েকটা ব্যাপার আছে। এটা আমার মতামতটা বলতে পারি- প্রথম কথা হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে হারা জেতা আমি অত কনসার্ন না। ’

‘আপনারা অন্যান্য দেশের অবস্থা যখন দেখবেন। ওখানে যদি হঠাৎ করে তাদের অভিজ্ঞ খেলোয়াড়রা চলে যায়, নতুন একটা দল আসে। তারা চার-পাঁচ বছর স্ট্রাগল করে। সেদিক থেকে আমি বলবো এখন পর্যন্ত আমাদের দল এত খারাপ অবস্থা হয়নি। সেদিক দিয়ে একটা মোটামুটি ভালো আছে। ’

‘একটা হচ্ছে তামিম–সাকিব–মুশফিক-রিয়াদের মতো প্লেয়াররা নাই। ওরা প্রথম এরকম একটা খেলা খেলতে যাচ্ছে যেখানে কেউ নাই। দ্বিতীয়ত আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, উইকেটটা। টোটালি আমরা অন্য ধরনের উইকেটে এখন খেলা খেলাচ্ছি। এটাতে করে আমরা যারা নাকি খেলছে, তাদের জন্যও তো নতুন অভিজ্ঞতা। ’

উইকেট নিয়ে পাপন বলেন, ‘একেবারে জিনিসটা কে বাদ দেওয়া যাবে না। এটাও আমাদের একটা পরের ধাপে যাওয়ার জন্য যা যা করা দরকার আমরা সেই পদ্ধতিতে করছি। এদিক থেকে আমি বলবো হারা জেতাটা গুরুত্বপূর্ণ না। কী হয়েছে সেটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না। এটা যে একদম অপ্রত্যাশিত ছিল তাও না (টেস্ট হারা)। ’

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছিল লিটন দাসকে। টেস্টে ফিরেও খুব ভালো কিছু করতে পারেননি। তার দ্বিতীয় ইনিংসে আউট হওয়া নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। লিটনের আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন ছিল বলে মনে করেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, ‘টেস্ট ম্যাচটাতেও না খেলালেই ভালো হতো আমাকে যদি জিজ্ঞেস করেন। কিন্তু তখন আপনারা সবাই বলতেন টেস্টে আপনার এমন রেকর্ড, এই-সেই। ওরে কেন বাদ দিলো। খামাাখা একটা হুলস্থূল মানুষ করতো। কিন্তু ওকে এই জায়গাটায় আরও কিছুদিন বিরতি দিলে ও ভালোভাবেই কামব্যাক করতে পারতো।

Continue Reading

Previous: আগামী বছর থেকে শনিবার খোলা থাকতে পারে স্কুল: শিক্ষামন্ত্রী
Next: যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে জাহাজের ধাক্কায় ধসে পড়েছে সেতু

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

691883
Users Today : 3832
This Month : 98163
This Year : 663319
Total Users : 691883
Views Today : 15759
Total views : 2785379

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.