Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সীমিত সামর্থ্যরে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে

নিউজডেস্ক October 27, 2021

সম্পাদকীয়ঃ আমাদের শিক্ষাক্ষেত্রে নীতিনির্ধারণ, পরিকল্পনা ও বাস্তবায়নে নানা ধরনের ঘাটতি রয়েছে। শিক্ষা বিশেষজ্ঞরা প্রায়ই এসব নিয়ে দুঃখ প্রকাশ করেন। কিন্তু সেই ঘাটতি মেটানোর উদ্যোগ কি খুব একটা চোখে পড়ে? বরং শিক্ষা বিভাগের কিছুকিছু কর্মকা- আমাদের অবাক করে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দেশের ছয়টি সরকারি কলেজে উর্দু বিভাগ রয়েছে। কিন্তু গত ৩৫ বছরে সেসব কলেজে এই বিভাগে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। অথচ পুরো সময়জুড়েই বিসিএসের মাধ্যমে এসব বিভাগে শিক্ষক নিয়োগ হয়ে আসছে। সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নিয়োগকে অপ্রয়োজনীয় মনে করলেও এতদিন তাঁরা এ ব্যাপারে কোনো পদক্ষেপই নেননি। বিষয়টি অনেকের নজরেই আসেনি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের সচিব জানিয়েছেন, ‘ব্যাপারটি আমরা বিস্তারিত জেনে এ ব্যাপারে করণীয় ঠিক করব।’

উর্দু বিভাগ থাকা সরকারি কলেজগুলো হলো রংপুরের কারমাইকেল কলেজ, রাজশাহী কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট আলিয়া মাদরাসা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং চট্টগ্রাম কলেজ। বর্তমানে তিনটি কলেজে তিনজন এবং মাউশির দুই অধিদপ্তরে দুজন শিক্ষক কর্মরত আছেন। তাঁদের নিয়োগ হয়েছে ২৬তম এবং ৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে। কোনো বিদেশি ভাষা শিক্ষার যদি চাহিদা থাকে, শিক্ষার্থী থাকে, তাহলে সে শিক্ষা চলতেই পারে। কিন্তু ৩৫ বছর ধরে যে ভাষার কোনো শিক্ষার্থী নেই, কিছু কলেজে সেই ভাষার বিভাগ চালু রেখে কী হবে? শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বায়নের এই যুগে আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য অনেক দেশেই পড়তে যান। জার্মানি, জাপান, কোরিয়াসহ অনেক দেশে তাদের নিজস্ব ভাষায় শিক্ষা দেওয়া হয়। কোনো শিক্ষার্থী যে দেশে যাবে সে দেশের ভাষা জানা থাকলে তাঁর জন্য উচ্চশিক্ষা গ্রহণ সহজতর হবে। আবার কাজের জন্যও অনেকে অনেক দেশে যান।

সেসব দেশের ভাষা জানা থাকাটাও তাঁদের জন্য জরুরি। সেসব ক্ষেত্রে বিদেশি ভাষা শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু সেসব ভাষা কলেজে, নাকি বিশ্ববিদ্যালয়ে, নাকি কোনো ইনস্টিটিউটে শেখানো হবে, কতটুকু শেখানো হবেÑসেসব শিক্ষাক্ষেত্রের নীতিনির্ধারণ পর্যায়ে ঠিক করতে হবে। আমাদের সম্পদ কম, সামর্থ্যও কম। শিক্ষায় যে পরিমাণ বিনিয়োগ দরকার তা আমরা করতে পারি না। তাই এই সীমিত সামর্থ্যরে সর্বোত্তম ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীহীন এই বিভাগগুলোর ব্যাপারে সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এটাই কাম্য।

Continue Reading

Previous: পোশাকশিল্পে কর্মদক্ষতা বৃদ্ধিতে নজর দিতে হবে
Next: স্কুলে ভর্তির নীতিমালা প্রক্রিয়াধীন, কার্যক্রম শুরু আগামী মাস থেকে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

541879
Users Today : 1435
This Month : 121250
This Year : 513315
Total Users : 541879
Views Today : 5802
Total views : 1922415

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.