Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

সুইডেনের নতুন প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন

নিউজডেস্ক December 1, 2021

আলো বিদেশ ডেস্ক: সুইডেনের নতুন প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন
আবারও সুইডেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। এর আগে গত সপ্তাহে নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

গত সোমবার সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির এই নেতাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন দেশটির আইনপ্রণেতারা। আগামী বছরের সেপ্টেম্বরে নতুন নির্বাচনের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এ যেন রীতিমত অবাক কাণ্ড । প্রধানমন্ত্রী নিয়োগের ঠিক ১২ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। তবে গত সোমবার আবারো তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হলো।

সুইডেনের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩৪৯ সদস্যের মধ্যে তার দলের ১০০ জনসহ অধিকাংশ পার্লামেন্ট সদস্য অ্যান্ডারসনের পক্ষে ভোট দেয়।

ভোটাভুটির পর ম্যাগডালেনা অ্যান্ডারসন সাংবাদিকদের বলেন, সুইডেনকে সামনে এগিয়ে নিতে প্রস্তুত তিনি। ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে ভালো লাগছে আমার।

আমি আমার কার্যক্রম শুরু করতে উদগ্রীব হয়ে আছি। আমার কর্মসূচিতে সমাজকল্যাণ, জলবায়ু পরিবর্তন এবং অপরাধ বিষয়গুলো গুরুত্ব পাবে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেও অন্য দলের সমর্থন ছাড়া পার্লামেন্টে আইন পাসসহ বিভিন্ন সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হবে তাকে।

এর আগে দুই দলের জোট সরকার থেকে গ্রিন পার্টি সরে যাওয়ায় পদত্যাগ করেন সোস্যাল ডেমোক্র্যাট নেতা অ্যান্ডারসন। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।

জোটের বাজেট বিল পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর সরকার থেকে সরে যায় গ্রিন পার্টি। আইন অনুযায়ী, জোট সরকার থেকে কোনও দল বেরিয়ে গেলে সুইডেনের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। ম্যাগডালোনা অ্যান্ডারসন তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ১৯৯৬ সালে। এর আগে, গত সাত বছর সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Continue Reading

Previous: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি
Next: আফ্রিকায় বিষাক্ত কচ্ছপের মাংস খেয়ে ৭ জনের মৃত্যু

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183598
Users Today : 1459
This Month : 131113
This Year : 155034
Total Users : 183598
Views Today : 9300
Total views : 550572

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.