Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সুন্দরবন: জলবায়ু পরিবর্তন ও মনুষ্যসৃষ্ট হুমকির বিরুদ্ধে লড়াই

নিউজডেস্ক February 15, 2025

সম্পাদকীয়

সুন্দরবন বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশের জন্য শুধু পরিবেশগত নয়, অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তন ও মনুষ্যসৃষ্ট হস্তক্ষেপের কারণে এই বন আজ চরম ঝুঁকির মুখে।

গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যা সুন্দরবনের বাস্তুসংস্থানের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। অন্যদিকে, বাণিজ্যিক পর্যটন, বিষ দিয়ে মাছ ধরা, প্লাস্টিক দূষণ ও বন্যপ্রাণী শিকার আরও বড় হুমকি তৈরি করছে।

সুন্দরবন সংরক্ষণের ক্ষেত্রে ‘ইকো ট্যুরিজম’ শব্দটি জনপ্রিয় হয়ে উঠলেও বাস্তবে এটি নিয়ন্ত্রিত না হলে তা বনের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। বর্তমানে বনের কাছাকাছি অসংখ্য রিসোর্ট তৈরি করা হয়েছে, যেখানে উচ্চশব্দে গানবাজনা ও আলোক দূষণ বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনচক্র ব্যাহত করছে। পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচল এবং তাদের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য জলজ প্রাণীর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গবেষকদের মতে, এই দূষণের ফলে সুন্দরবনের ফুড চেইন নষ্ট হতে পারে, যা পুরো বাস্তুসংস্থানের ভারসাম্য নষ্ট করবে। বন সংরক্ষণে সরকারের নেওয়া কিছু ইতিবাচক উদ্যোগ রয়েছে। উদাহরণস্বরূপ, সংরক্ষিত এলাকার পরিমাণ ২৩ শতাংশ থেকে ৫৩ শতাংশে উন্নীত করা হয়েছে এবং ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে।

তবে এগুলো যথেষ্ট নয়। গবেষকরা মনে করেন, শুধু সংরক্ষিত এলাকা বৃদ্ধি নয়, বরং কার্যকর ও আধুনিক বন সংরক্ষণ নীতিমালা তৈরি করা প্রয়োজন, যেখানে জলবায়ু পরিবর্তন এবং মনুষ্যসৃষ্ট ঝুঁকি বিবেচনায় নেওয়া হবে। সুন্দরবনের সংরক্ষণে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।

বাণিজ্যিক পর্যটন নিয়ন্ত্রণ করতে হবে এবং রিসোর্ট নির্মাণে কড়া বিধিনিষেধ আরোপ করা উচিত। বনজসম্পদ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এবং বিষ দিয়ে মাছ ধরা ও বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেন তারা বন সংরক্ষণে অংশগ্রহণ করতে পারে।

বাংলাদেশের অর্থনীতি বহুমুখী, যেখানে সুন্দরবনের পর্যটন থেকে প্রাপ্ত রাজস্ব খুবই নগণ্য। সামান্য আর্থিক লাভের জন্য যদি বন ধ্বংস হয়, তবে তা দীর্ঘমেয়াদে দেশের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।

তাই, বনকে অর্থনৈতিক উৎস হিসেবে নয়, বরং পরিবেশগত ও জীববৈচিত্র্যের রক্ষাকবচ হিসেবে বিবেচনা করতে হবে। সুন্দরবন রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও জীবন্ত সুন্দরবন নিশ্চিত করতে হলে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Continue Reading

Previous: গণতন্ত্র পুনরুদ্ধারের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিন
Next: বিপুলসংখ্যক কারখানা বন্ধে পরিবার নিয়ে দিশেহারা হাজার হাজার শ্রমিক

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183671
Users Today : 1532
This Month : 131186
This Year : 155107
Total Users : 183671
Views Today : 9801
Total views : 551073

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.