Skip to content
July 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

নিউজডেস্ক April 26, 2022

আলো ডেস্ক: অ্যাম্বুলেন্সে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী-সন্তানসহ স্বজনরা। পথে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতে স্বামী আয়নাল হক (৪৫) নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলেসহ আরও তিনজন। গত সোমবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহত আয়নাল হক গাইবান্ধা জেলার সদর উপজেলার ফরিদ উদ্দিনের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার মকবুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান (১০) নিহতের ছেলে ফিরোজ আলী (৩০) ও পিরোজপুরের কাউখালী উপজেলার অ্যাম্বুলেন্স চালক দ্বীন ইসলাম (৩৫)। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার সন্ধ্যার আগে বগুড়া থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের উপজেলার ঘোগা এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল মারা যান। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তি ফিরোজ আলী বলেন, গুরুতর অসুস্থ মাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল। কিন্তু সেখানেই মারা যান মা। অ্যাম্বুলেন্সযোগে মায়ের লাশ নিয়ে গ্রামে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। এতে বাবা আয়নাল হকও মারা গেছেন। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি। তবে বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। পাশাপাশি থানায় একটি মামলা হয়েছে।

Continue Reading

Previous: সুনামগরে হালীর হাওরের বাঁধ ভেঙে ডুবছে হাজার হেক্টর জমির পাকা ধান
Next: শাড়ি বিক্রির অগ্রিম টাকা নিয়ে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216155
Users Today : 2408
This Month : 163670
This Year : 187591
Total Users : 216155
Views Today : 21007
Total views : 751967

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.