Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন

স্বশরীরে ক্লাসে ফিরতে পেরে আপ্লুত রাবি শিক্ষার্থীরা

নিউজডেস্ক October 22, 2021

স্টাফ রিপোর্টার
দীর্ঘ প্রায় ১৯ মাস পর খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যলয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্বশরীরে উপস্থিত হয়ে ক্লাস করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনেক শিক্ষার্থীরাই আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
এদিকে বেলা ১০টার দিকে বিভিন্ন ক্লাস পরিদর্শন করেন রাবি উপাচার্য। এসময় তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা গ্রহণের জন্য গত দুই মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সেই সাথে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার প্রতি। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে বিভাগীয় প্রধানসহ শিক্ষকদের যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রথম দিনেই ক্লাসগুলোতে শতকরা ৬০ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলো। এর আগে গত ১৭ই অক্টোবর খুলে দেয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।
গত ৩০ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিল সভায় ২০ অক্টোবর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও (ঈদে মিলাদুন্নবী) সরকারী বন্ধ থাকায় ২১ অক্টোবর থেকে ক্লাস শুরু হয়েছে।
এদিকে মহামারীর কারণে শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পূর্বনির্ধারিত আগামী জানুয়ারি ২ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১২ দিনের শীতকালীন এবং ১৩ থেকে ৩০ জুন পর্যন্ত ১৮ দিনের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।
ইতিমধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণসহ টিকা নেয়ার সাপেক্ষে গত ১৭ অক্টোবর থেকে আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। ক্লাস এবং হলে থাকার বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে, হলে বা ক্লাসে অবস্থানকালীন সময়ে সকলকে নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সরকার নির্দেশিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হলে বা ক্লাস কক্ষে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে।
এছাড়া হল বিভাগে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। যেকোনো শিক্ষার্থীর কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে অতি দ্রুত হল বিভাগ কর্তৃপক্ষকে অথবা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ এবং অ্যান্টিজেন অথবা আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা করবে।
হলে অবস্থানকালে কোনো শিক্ষার্থীর কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে তাকে হলে অথবা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন কক্ষে পৃথক রাখার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে আবশ্যিকভাবে মশারি টানিয়ে ঘুমাতে হবে। ক্যাম্পাসে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা করা হচ্ছে।

Continue Reading

Previous: রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু
Next: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে মেয়রের শোক প্রকাশ

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216972
Users Today : 240
This Month : 164487
This Year : 188408
Total Users : 216972
Views Today : 2622
Total views : 760980

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.