Skip to content
October 4, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

হরতাল-অবরোধের জন্য প্রস্তুতি নিন: নেতাকর্মীদের গয়েস্বর

নিউজডেস্ক September 21, 2023

আলো ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হরতাল-অবরোধসহ সব ধরনের কর্মসূচি করতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার ভৈরব বাসস্ট্যান্ডে সিলেট উদ্দেশ্যে রোডমার্চ কর্মসূচির প্রথম পথসভায় প্রধান অতিথি হিসেবে এই আহ্বান জানান। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবিতে রোডমার্চ কর্মসূচি করছে বিএনপি।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আগুন দিয়ে মানুষ মারি না। আমরা বাসে আগুন দিয়ে মানুষ পোড়াই না। আমরা তো পথচারীদের বস্ত্র হরণ করি না। আমরা এখনও হরতাল দেইনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, হরতাল-অবরোধ দেয়ার দরকার আছে? আপনারা পালন করবেন? প্রশ্নের উত্তরে নেতাকর্মীরা বলেন ‘হ্যা’। এ সময় গয়েশ্বর চন্দ্র বলেন, ঠিক আছে আপনাদের রায় পেলাম। আমরা হরতাল করি নাই, কিন্তু করব না সেই প্রতিজ্ঞাও করিনি। জনগণের চাপের কারণে হরতাল অবরোধসহ যা যা করা দরকার, সব ধরনের কর্মসূচি হবে। সেই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের এবারের আন্দোলন ডু অর ডাই। হয় মরব; নয়ত লড়ব। দেশের মানুষকে মুক্ত করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং দেশের মানুষের মালিকানা ফেরত দেব।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারকে আমি সরকার বলি না-এরা একটি রেজিম। এদের প্রতি শুধু মাত্র বাংলাদেশের মানুষ নয়; বিদেশিদের আস্থা নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় সংগ্রাম, এই মুক্তির সংগ্রামে আমাদের বিজয়ী হতে হবে।

Continue Reading

Previous: জলবায়ু সংকট এড়াতে ধনীদেশগুলোকে সৎ হতে হবে: প্রধানমন্ত্রী
Next: যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না: পিটার হাস

Related Stories

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026
হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

October 3, 2026
বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে ‘দৈনিক রাজশাহীর আলো’

বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে ‘দৈনিক রাজশাহীর আলো’

October 3, 2026
বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

October 3, 2026
গোদাগাড়ীতে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান

গোদাগাড়ীতে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান

October 3, 2026
চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

October 3, 2026

আরও খবর

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026
হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

October 3, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

606807
Users Today : 2994
This Month : 13087
This Year : 578243
Total Users : 606807
Views Today : 20473
Total views : 2285103

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.