Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

হাওরে আগাম বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে

নিউজডেস্ক April 20, 2022

স ম্পা দ কী য়ঃ উজান থেকে নেমে আসা ঢলের কারণে হাওরাঞ্চলে আগাম বন্যা দেখা দিয়েছে। অনেক স্থানেই হাওর রক্ষা বাঁধে ফাটল দেখা যাচ্ছে। অনেক জায়গায় বাঁধ ভেঙে হাজার হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ফলে চরম আতঙ্কে থাকা হাওরাঞ্চলের মানুষ দিন-রাত এক করে বাঁধ পাহারা দিচ্ছে। স্বেচ্ছাশ্রমে ভাঙা বাঁধ মেরামত করছে। এরইমধ্যে আধাপাকা ধান কাটা শুরু হয়ে গেছে। সরকারিভাবে মাইকিং করে বলা হচ্ছে, ৮০ শতাংশ ধান পাকলেই সেগুলো কেটে ফেলার জন্য। ধান কাটার জন্য আড়াই শর মতো কম্বাইন্ড হার্ভেস্টার ও রিপার মেশিন দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যাচ্ছে না।

ফলে বহু কৃষক পরিবারের নারী-শিশু-বৃদ্ধসহ হাওরে নেমে পড়েছেন ধান কাটায়। তা সত্তে¡ও এ পর্যন্ত মাত্র এক-তৃতীয়াংশের মতো জমির ধান কাটা গেছে। হাওরে আগাম বন্যার ঝুঁকি সব সময়ই থাকে। তাই আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে। হাওরের প্রকৃতিগত কারণেও নির্মিত বাঁধ প্রতিবছর কমবেশি মেরামত করতে হয়।

কিন্তু বাঁধ নির্মাণ ও মেরামতে প্রচুর অনিয়ম হয় বলে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন বা দুদকের তদন্তেও অভিযোগের সত্যতা মিলেছে। এ বছরও প্রকাশিত খবরাখবরে এমন অনেক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। জানা যায়, সুনামগঞ্জের শাল্লায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৮৭ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর থেকে।

এক মাস পরেও সেখানে বাঁধের কাজ শুরু হয়নি। নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও বেশির ভাগ বাঁধের ক্ষেত্রেই তা হয়নি। বলা হয়ে থাকে, বাঁধের কাজ ইচ্ছাকৃতভাবে দেরিতে শুরু করা হয়। দেরিতে কাজ শুরু হলে কাজ অর্ধেক হতে না হতেই বর্ষা এসে যায়। তখন প্রকল্পের বাকি অর্থ লুটপাট করা যায়। প্রকাশিত খবর থেকে জানা যায়, এ বছরও সুনামগঞ্জের ৪৬টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে গৃহীত ৭০২টি প্রকল্পের বেশির ভাগই একই পদ্ধতিতে বিলম্বিত করা হয়েছে।

আর তারই খেসারত দিচ্ছেন হাওরাঞ্চলের হাজার হাজার কৃষক। এতে শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাওরে যে বছর ফসলের ব্যাপক ক্ষতি হয় সেই বছর দেশেও খাদ্যের সংকট তৈরি হয়। প্রতিবছর হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধ নিয়ে একই কাহিনির পুনরাবৃত্তি ঘটে, কিন্তু তা সমাধানের তেমন কোনো উদ্যোগ দেখা যায় না।

বিশেষজ্ঞরা মনে করেন, ২৮ ফেব্রুয়ারির সীমাটি কঠোরভাবে পালন করতে হবে। সে পর্যন্ত যতটুকু কাজ হয় ততটুকুরই অর্থ পরিশোধ করতে হবে। পাশাপাশি হাওরাঞ্চলে থাকা নদীগুলো খননের উদ্যোগ নিতে হবে। জানা যায়, সুরমা, কুশিয়ারা, মনু, ধলইসহ যেসব নদী দিয়ে উজানের পানি নামে, প্রায় সব নদীই ভরাট হয়ে গেছে। ফলে ঢলের পানি নদী দিয়ে যেতে না পারায় দুক‚ল ছাপিয়ে ফসলি জমি প্লাবিত করে। তার আগে এ বছর আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে।

Continue Reading

Previous: ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ৯ জুন
Next: মাহে রমজানের সওগাত ১৮ই রমজান

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194522
Users Today : 1493
This Month : 142037
This Year : 165958
Total Users : 194522
Views Today : 8645
Total views : 608107

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.