আলো ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে রাকিব আলী (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা নৌকা ঘাট এলাকার নলুয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব আলী বেতাউকা গ্রামের অনর মিয়ার ছেলে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় নিহত রাকিব আলী তার বাবার সঙ্গে নৌকা করে হাওরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে।
এ সময় রাকিব নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে তার বাবা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে ওই তরুণের মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, পল্লী বিদ্যুতের তারের স্পর্শে রাকিবের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
হাওরে পানি বাড়লে বিদ্যুতের তারে প্রায়ই এমন ঘটনা ঘটে। তবুও কর্তৃপক্ষের টনক নড়ে না। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
