Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

হাকালুকি হাওড় সংরক্ষণে পদক্ষেপ নিতে হবে

নিউজডেস্ক December 23, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশে নদ-নদীর পাশাপাশি আছে অসংখ্য হাওড়। হাকালুকি হাওড় দেশের একটি গুরুত্বপূর্ণ হাওড়। এই হাওরের অংশ গোটাউরা হাওরখাল জলমহাল। এটি নানা প্রজাতির মাছে বেশ সমৃদ্ধ। তাই এই জলমহাল বা বিলটির ইজারা নেওয়ার জন্য মৎস্যজীবীরা মুখিয়ে থাকেন।

অভিযোগ আছে, প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাও তা থেকে লাভবান হন। তাই বিলের ইজারা নিয়ে অতীতে অনেক মামলাও হয়েছে।
জানা যায়, এখনো দুটি মামলা চলমান রয়েছে।

একটি মামলায় ইজারাসংক্রান্ত সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করা হয়েছে। তার পরও সরকার নির্ধারিত মূল্যের প্রায় অর্ধেক মূল্যে মাত্র ৪১ লাখ ৫০ হাজার টাকায় একটি সমবায় সমিতিকে গোপনে বিলটি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। এর সরকারি ইজারা মূল্য ৮২ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছেন অন্যান্য মৎস্যজীবী সমবায় সমিতির লোকজন।

তাঁদের অভিযোগ, জেলা প্রশাসন থেকে বলা হয়েছিল এ বছর বিলটি ইজারা দেওয়া হবে না। অথচ এখন তাঁরা দেখছেন, বিলটি ইজারা দেওয়া হয়ে গেছে। তাঁরা জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

হাকালুকি হাওর শুধু বাংলাদেশের নয়, এশিয়ার বৃহত্তম স্বাদু পানির জলাশয়। ভারতের মেঘালয় ও ত্রিপুরার পার্বত্যাঞ্চলের পাদদেশে থাকা হাওরটির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। কিন্তু পর্যটন সুবিধা না থাকায় সেভাবে তার বিকাশ হচ্ছে না। তার পরও রাতারগুল সোয়াম্প ফরেস্ট বা জলজ জঙ্গলসহ হাওরের নানা অংশে প্রচুর পর্যটকের আনাগোনা হয়। মৌলভীবাজার ও সিলেট জেলার পাঁচটি উপজেলায় এই হাওরটির অবস্থান।

এর মোট ভূমির পরিমাণ ২০ হাজার ৪০০ হেক্টর। এই হাওরে মোট ২৩৮টি বিল রয়েছে। ১০টি নদীর সঙ্গে হাওরটির সংযোগ রয়েছে। এর রয়েছে অত্যন্ত সমৃদ্ধ জীববৈচিত্র্য। আছে ৫২৬ প্রজাতির উদ্ভিদ, স্থানীয় ও পরিযায়ী মিলে ৪১৭ প্রজাতির পাখি এবং ১৪১ প্রজাতির অন্যান্য প্রাণী। মাছের দিক থেকেও হাওরটি অত্যন্ত সমৃদ্ধ।

এখানে রয়েছে ১০৭ প্রজাতির দেশীয় মাছ। মৎস্যবিজ্ঞানীরা এজন্য হাওরটিকে ‘দ্য মাদার অব ফিশারি’ বা মাছের প্রাকৃতিক জননী বলে উল্লেখ করেন। বিশ্বজুড়ে প্রতিবেশব্যবস্থা রক্ষা করার লক্ষ্যে গড়ে উঠেছে ‘রামসর’ কনভেনশন। বিভিন্ন দেশের জীববৈচিত্র্যসমৃদ্ধ জলাভূমিগুলোকে আন্তর্জাতিক রামসর তালিকায় সংযুক্ত করা হয়।

বাংলাদেশের এমন দুটি এলাকা হলো সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের তৃতীয় জলাভূমি হিসেবে হাকালুকি হাওরকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এই অবস্থায় হাওরের অংশ হিসেবে থাকা বিলগুলো এভাবে ইজারা দিয়ে হাওরের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অর্থ কি?
এতে কোন সন্দেহ নেই যে, রাষ্ট্রের জন্য ৪১ লাখ টাকা কোনো টাকাই নয়।

এটি আন্তর্জাতিক রামসর তালিকায় যুক্ত হলে এবং মোটামুটি পর্যটন সুবিধা গড়ে তোলা গেলে এখান থেকে অনেক বেশি আয়ও হবে। তার চেয়েও বড় হলো এর জীববৈচিত্র্য, যাকে অর্থ দিয়ে বিবেচনা করা যাবে না। প্রাণী, উদ্ভিদ ও পরিবেশবিজ্ঞানীদের নিয়ে হাকালুকি সংরক্ষণে সরকার উপযুক্ত কৌশল নির্ধারণ করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: সাকিব একসঙ্গে তিন ফরম্যাটে খেলতে চান না
Next: ভেজাল ওষুধ রোধে কঠোর আইন প্রয়োজন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

193875
Users Today : 846
This Month : 141390
This Year : 165311
Total Users : 193875
Views Today : 5172
Total views : 604634

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.