Skip to content
October 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

১০ ডিসেম্বর নিয়ে জনআতঙ্ক

নিউজডেস্ক December 8, 2022

সম্পাদকীয়:

ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসে এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার পতাকা উড়েছিল বিশ্বদরবারে। হাসি আনন্দ আর গর্বে ভরা এ মাসেই রয়েছে দু’টি বিয়োগান্তক দিবস। এক জেলহত্যা দিবস ও দুই শহীদ বুদ্ধিজীবী দিবস। ৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতাকে জেলের ভেতর নৃশংস ভাবে হত্যা করা হয়। আর ১৪ ডিসেম্বর বিজয়ের দু’দিন আগে পাকিস্তান হানাদার বাহিনী ও এদেশীয় তাদের দোসর আলবদর রাজাকার দেশকে মেধাহীন করতে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে।

আজ স্বাধীনতার ৫০ বছর পর এ ডিসেম্বরে জেলহত্যা দিবস নীরবে নিভৃতে বিদায় নিয়েছে। আসছে বুদ্ধিজীবী দিবস। কিন্তু দু:খ জনক হলেও সত্য: মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তা নিয়ে তেমন আলোচনা শোনা যাচ্ছে না। ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা সমাবেশ নিয়ে এখন রাজধানীর রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। আওয়ামী লীগ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলছে। আর বিএনপি চাইছে, নয়াপল্টনে তাদের অফিসের সামনে। উভয় পক্ষই অনড় অবস্থানে।

কেউ কাউকে ছাড় দিতে চাইছে না। অবশ্য বিএনপি ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান বাদে মতিঝিল এলাকায় বিকল্প স্থানের প্রস্তাব দিলে বিগত দু’দিন তিন দফা পুলিশ প্রশাসন ও বিএনপি নেতাদের মধ্যে বৈঠক হলেও ফলপ্রসূ কোন সিদ্ধান্ত আসে নি। এদিকে সরকার ১০ ডিসেম্বর ঘিরে রাজধানী ঢাকাকে ‘অবরুদ্ধ ’ করার যে পরিকল্পনা নিয়েছিল, সেই মোতাবেক সরকার এগুচ্ছে। ঢাকা ও এর আশেপাশের এলাকায় কার্যত: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে থাকবে।

যাতে কয়েক স্তরের বাধা ভেদ করে বিএনপির পক্ষে বড় জমায়েত করা অসম্ভব হয়ে পড়ে। রাজধানীতে প্রবেশ পথে পুলিশের তল্লাসি চৌকি বসানো হবে তিন দিন আগে থেকে। যাতে আশেপাশের জেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিতে না পারে। অন্যদিকে বিএনপি তার সিদ্ধান্তে অনড়। তারা নয়া পল্টনেই সমাবেশ করবে। উভয় পক্ষই যুদ্ধংদেহী অবস্থানে। এতে রাজধানীবাসী আতংকিত। কি ঘটতে যাচ্ছে ১০ ডিসেম্বর ? বিগত দিনে দেখা গেছে, রাজনৈতিক সংঘর্ষে দলীয় নেতা-কর্মীরা নয় সাধারণ পথচারীই মৃত্যু বরন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে।

তবে কি ১০ ডিসেম্বর সরকার ও বিএনপি লাশ ফেলতে চায় আন্দোলন দমাতে বা আন্দোলন জোরদার করতে? আমরা কোনো প্রানহানি চাই না। সরকার যে জন-নিরাপত্তার কথা বলে অনড় আর বিএনপি তাদের সাংবিধানিক অধিকারে সভা সমাবেশ করতে চাইছে। তাতে জনআতঙ্ক কেন সৃষ্টি হবে? এর আগে বিএনপি চট্টগ্রাম থেকে বিভাগীয় সমাবেশ শুরু করে রাজশাহীতে অষ্টম বিভাগীয় সমাবেশ শেষ করে এখন ঢাকায় সমাবেশ করতে চায়।

তাদের প্রতিটি সমাবেশেই নানা ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। পরিবহন ধর্মঘট থেকে জনসমাগম ঠেকাতে চেষ্টা করেও সফল হয়নি। ঢাকার সমাবেশ কি হবে বলা যাচ্ছে না। আমরা উভয় পক্ষকেই বলবো আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন, জনআতঙ্ক দূর করুন। বিজয়ের মাসে আমরা আর রক্ত দেখতে চাই না।

Continue Reading

Previous: মান্দায় গ্রীষ্মকালিন পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
Next: বাড়ছে বাণিজ্যের আড়ালে অর্থপাচার, পাচারকৃত অর্থ ফেরানোর চেষ্টাও ব্যর্থ

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

679890
Users Today : 4574
This Month : 86170
This Year : 651326
Total Users : 679890
Views Today : 24553
Total views : 2725492

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.