আলো ডেস্ক:
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গতকাল রোববারএক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এর আগে গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা দাম নির্ধারণ করা হয়েছিল।
একইসঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। অটোগ্যাসের দাম ৬২ টাকা ৪৬ পয়সা থেকে কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়েছে।
