Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নিউজডেস্ক November 1, 2021

আলো ডেস্ক: মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২২ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করেছে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

সাধারণ ছুটি
সাধারণ ছুটির মধ্যে রয়েছে-২০২২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৯ এপ্রিল জুমাতুল বিদা, ১ মে মে দিবস, ৩ মে ঈদুল ফিতর, ১৫ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১০ জুলাই ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট জন্মাষ্টমী, ৫ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন)।
নির্বাহী আদেশে ছুটি

আগামী বছরের ১৯ মার্চ শবেবরাত, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল শবেকদর, ২ ও ৪ মে ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ৯ ও ১১ জুলাই ঈদুল আজহার আগে ও পরের দিন এবং ৯ আগস্ট আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
ঐচ্ছিক ছুটি

ঐচ্ছিক ছুটির (মুসলিম পর্ব) মধ্যে রয়েছে- ১ মার্চ শবে মেরাজ, ৫ মে ঈদুল ফিতরের তৃতীয় দিন, ১২ জুলাই ঈদুল আজহার তৃতীয় দিন, ২১ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং ৭ নভেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম।
হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে- ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ১ মার্চ শিবরাত্রি ব্রত, ১৮ মার্চ দোলযাত্রা, ৩০ এপ্রিল মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২৫ সেপ্টেম্বর মহালয়া, ৪ অক্টোবর দুর্গাপূজা (নবমী), ৯ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ২৪ অক্টোবর শ্যামাপূজা।

এছাড়া ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ২ মার্চ ভস্ম বুধবার, ১৪ এপ্রিল পুণ্য বৃহস্পতিবার, ১৫ এপ্রিল পুণ্য শুক্রবার, ১৬ এপ্রিল পুণ্য শনিবার, ১৭ এপ্রিল ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি।

ঐচ্ছিক ছুটির (বৌদ্ধ পর্ব) মধ্যে রয়েছে- ১৬ জানুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি, ১২ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৯ সেপ্টেম্বর মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) এবং ৯ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।
পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে- ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

ছুটির আদেশে বলা হয়েছে, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিনদিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিনদিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ষোষণা করবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

Continue Reading

Previous: বিশ্বকাপ মিশন শেষ সাকিব আল হাসানের
Next: আন্দোলনের ডাক বিএনপিকেই দিতে হবে: মান্না

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

684536
Users Today : 3704
This Month : 90816
This Year : 655972
Total Users : 684536
Views Today : 11561
Total views : 2745674

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.