Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

২০২২ সালে কর্মক্ষেত্রে ৯৬৭ জনের মৃত্যু

নিউজডেস্ক December 30, 2022

আলো ডেস্ক: দেশে কর্মক্ষেত্রে ঝুঁকি কমছেই না। কর্মপরিবেশও হচ্ছে না শ্রমিকবান্ধব। এতে প্রতিদিনই সাধারণ শ্রমিকদের জীবনহানি হচ্ছে। অনেকে আহত বা পঙ্গুত্ব বরণ করছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের তুলনায় এ বছর সারাদেশে কর্মক্ষেত্রে হতাহতের সংখ্যা বেড়েছে। বাংলাদেশ ওশি (অক্যুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট) ফাউন্ডেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে কর্মস্থলে হতাহত হয়েছেন এক হাজার ১৯৫ জন শ্রমিক। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৯৬৭ জন এবং আহত হয়েছেন ২২৮ জন। গত বছর অর্থাৎ ২০২১ সালে কর্মক্ষেত্রে হতাহতের এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯ জন।

গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কর্মক্ষেত্রে দুর্ঘটনার এ তথ্য তুলে ধরে ওশি ফাউন্ডেশন। প্রতি বছরের মতো এ বছরও সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালে প্রাতিষ্ঠানিক খাতে ২৪৬ জন শ্রমিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে ৯৪৯ জন শ্রমিক হতাহত হয়েছেন। এরমধ্যে প্রাতিষ্ঠানিক খাতে মারা গেছেন ১৫২ জন এবং আহত হয়েছেন ৯৪ জন। আর অপ্রাতিষ্ঠানিক খাতে ৮১৫ জনের মৃত্যু এবং আহত হয়েছেন ১৩৪ জন। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাত মিলিয়ে মারা যাওয়া ৯৬৭ জনের মধ্যে নারী শ্রমিক ২৪ জন এবং পুরুষ শ্রমিক ৯৪৩ জন। আর এ দুই খাতে আহত ২২৮ জনের মধ্যে নারী শ্রমিক ছিলেন ২৮ জন এবং পুরুষ শ্রমিক ছিলেন ১৯০ জন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওশি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক চায়না রহমান। ওশি ফাউন্ডেশনের পরিচালক (এডমিন) আলম হোসাইনের সঞ্চালনায় এতে লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রকল্প সমন্বয়ক এমএম কবীর মামুন। ওশি ফাউন্ডেশন জানায়, ২০২২ সালে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে যে ৯৬৭ জন শ্রমিক নিহত হন তার মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক মারা যান পরিবহন খাতে। বছরজুড়ে এ খাতে মোট হতাহতের সংখ্যা ৪৭৬ জন, যার মধ্যে ৪২৫ জন নিহত আর ৫১ জন আহত হয়েছেন। যা মোট হতাহতের ৪০ শতাংশ। হতাহতের দিক দিয়ে পরিবহন খাতের পরেই রয়েছে সেবামূলক খাত। এ খাতে মোট ২৭০ জন শ্রমিক হতাহতের শিকার হয়েছেন, যার মধ্যে ২১১ জন মারা গেছেন আর ৫৯ জন আহত হয়েছেন। যা মোট হতাহতের ২৩ শতাংশ। এই সেবামূলক খাতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ওয়ার্কশপ, গ্যাস, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল/ রেস্টুরেন্ট, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী প্রভৃতি।

সেবাখাতের পর রয়েছে কৃষিখাত। এ খাতে মোট ১৩৯ জন শ্রমিক হতাহত হয়েছেন, যার মধ্যে ১২৪ জন মারা গেছেন আর ১৫ জন আহত হয়েছেন। যা মোট হতাহতের ১২ শতাংশ। ফসল উৎপাদন কর্মী, জেলে, চা শ্রমিক, গরু ও মুরগির খামারের শ্রমিক এ খাতের আওতাভুক্ত। নির্মাণ খাতে বছরজুড়ে ১৩৪ জন শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় হতাহত হয়েছেন, যার মধ্যে ১০৫ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। যা মোট হতাহতের ১১ শতাংশ। আর ম্যানুফ্যাকচারিং খাতে মোট হতাহতের সংখ্যা ১০০ জন, যার মধ্যে ৬৭ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। যা মোট হতাহতের ১৮ শতাংশ। এ বছর তৈরি পোশাক শিল্প খাতে মোট ৫৪ জন শ্রমিক হতাহতের শিকার হন।

এরমধ্যে ২৮ জন মারা যান এবং ২৬ জন আহত হন। যা মোট হতাহতের ৪ শতাংশ। বছরজুড়ে জাহাজভাঙা শিল্পে হতাহতের সংখ্যা ২২ জন, যার মধ্যে নিহত ৭ জন এবং আহত হন ১৫ জন। যা মোট হতাহতের ২ শতাংশ। ওশি ফাউন্ডেশনের গবেষণায় দেখা যায়, গত এক দশকে (২০১৩-২২) মোট ১৫ হাজার ২৫৯ জন শ্রমিক কর্মক্ষেত্রে হতাহতের শিকার হন। এরমধ্যে ৯ হাজার ৫৫৮ জন নিহত এবং ৫ হাজার ৭০১ জন আহত হন। তবে ২০২০ সালে করোনা অভিঘাতের সময় এ-সংক্রান্ত কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি ওসি ফাউন্ডেশন। ওই বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের তথ্য গবেষণা প্রতিবেদনে সংযোজন করা হয়েছে।

Continue Reading

Previous: থার্টি ফার্স্ট নাইটে ছিনতাইয়ের পরিকল্পনা, গ্রেপ্তার ২৫
Next: দেশের চার জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

Related Stories

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

680100
Users Today : 4784
This Month : 86380
This Year : 651536
Total Users : 680100
Views Today : 26166
Total views : 2727105

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.