Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

৩০ শতাংশ ইভিএম অকেজো রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিতে হবে

নিউজডেস্ক September 9, 2022

সম্পাদকীয়: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ অবস্থায় ইসির কাছে থাকা ইভিএমগুলো কী অবস্থায় আছে তা আলোচনায় আসবে, এটাই স্বাভাবিক। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে তর্ক-বিতর্কের মধ্যে জানা গেছে, এগুলোর প্রায় এক তৃতীয়াংশই অকেজো হয়ে পড়েছে। জানা গেছে, যথাযথ ব্যবস্থাপনা ও সংরক্ষণের অভাবে মাঠপর্যায়ে থাকা ৯৩ হাজার ৪১০টি ইভিএমের ৩০ শতাংশ অকেজো হয়ে গেছে।

এছাড়া ঝুঁকিতে রয়েছে ৬৫ হাজার ইভিএম; যেগুলোর বেশিরভাগের হার্ডওয়্যার-সংক্রান্ত সমস্যা রয়েছে। অনেক মেশিনের যন্ত্রাংশ হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে। যথাযথ সংরক্ষণের অভাবে এ মেশিনগুলোর আয়ুষ্কাল কমে যাচ্ছে। এত দামি মেশিনগুলোর ব্যবস্থাপনা ও সংরক্ষণে কর্তৃপক্ষের উদাসীনতার বিষয়টি দুঃখজনক। ২০১৮ সালে বিপুল অঙ্কের অর্থ ব্যয়ে ইভিএমগুলো ক্রয় করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, তৎকালীন ইসি ইভিএমগুলো ক্রয় করে মাঠ পর্যায়ে পাঠানোর ব্যবস্থা করলেও এসব মেশিন সংরক্ষণের অভিজ্ঞ জনবল ও উপযুক্ত জায়গার ব্যবস্থা করেনি। ইভিএম সংরক্ষণে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতাই যথেষ্ট নয়; এর সঙ্গে দরকার সংরক্ষণের উপযুক্ত জায়গাও। কাজেই বর্তমান ইসির উদ্যোগে নতুন করে আরও যেসব ইভিএম ক্রয় করা হবে, সেগুলোর পাশাপাশি বিদ্যমান ইভিএমগুলো সংরক্ষণের জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করতে হবে।

একইসঙ্গে অভিজ্ঞ জনবলের ব্যবস্থা করা না হলে নতুন ক্রয় করা ইভিএমগুলোর দশা বিদ্যমান ইভিএমগুলোর মতোই হয়ে যেতে পারে। যেহেতু বিপুল অঙ্কের অর্থ ব্যয়ে মেশিনগুলো ক্রয় করা হবে, সেহেতু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মানসম্মত মেশিন ক্রয়ের পদক্ষেপ নিতে হবে। দেশে যেসব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই কম-বেশি সমস্যা দেখা দিয়েছে। বিপুল অর্থ ব্যয় করে এসব মেশিন যারা এনেছেন, তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। বিশ্ব প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে চলেছে।

সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। নির্বাচনেও প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায় ইসি। বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরিও বটে। এজন্য এ বিষয়ে ভোটারদের আস্থা বাড়ানোর পদক্ষেপ নেওয়া দরকার। ইভিএমের মাধ্যমে নির্বাচনে কারচুপি করার সুযোগ আছে বলে মনে করেন অনেক ভোটার। কাজেই দেশে ব্যবহার করা ইভিএম যে ত্রুটিপূর্ণ নয়, ভোটারদের মধ্যে সে বিশ্বাস সৃষ্টির দায়িত্ব নির্বাচন কমিশনের।

Continue Reading

Previous: ড. আকবর আলি খান আর নেই
Next: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর মতবিনিময় সভায় ব্যবস্থাপনা পরিচালককে বিদায় সংবর্ধনা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195437
Users Today : 2408
This Month : 142952
This Year : 166873
Total Users : 195437
Views Today : 12977
Total views : 612439

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.