Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মানবজাতি অস্তিত্ব টিকিয়ে রাখতে যুগান্তকারী পদক্ষেপ জরুরী

নিউজডেস্ক November 17, 2021

মানবজাতি অস্তিত্ব টিকিয়ে রাখতে যুগান্তকারী পদক্ষেপ জরুরী
সম্পাদকীয়ঃ শিল্পন্নোত দেশগুলোর স্বার্থপর আচরণের কারণে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের অভিঘাত ক্রমেই সর্বনাশা রূপ পাচ্ছে। জাতিসংঘ মহাসচিবের ভাষায়, বিশ্ব একটি সুতা ধরে ঝুলে আছে।

যেকোনো সময় এই সুতা ছিঁড়ে পতন ঘটতে পারে। সেই পতন রোধে যে ধরনের বৈশ্বিক উদ্যোগ থাকা প্রয়োজন ছিল, দুঃখজনক হলেও সত্য যে আমরা তার থেকে অনেক পিছিয়ে আছি।

যুক্তরাজ্যের গ্লাসগোতে শেষ হয়েছে কপ-২৬ সম্মেলন। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় পর্যন্ত বিতর্ক করে যে চুক্তি শেষ পর্যন্ত সম্পাদিত হয়েছে তা কোনোভাবেই বিশ্ববাসীর প্রত্যাশা পূরণ করতে পারেনি। বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার জন্য কার্বন নির্গমন যে হারে কমিয়ে আনা প্রয়োজন ছিল, এই চুক্তি তার থেকে অনেক পেছনে রয়েছে।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষুব্ধ পরিবেশকর্মীরা বলেছেন, এই চুক্তি তাঁদের ডুবে যাওয়া থেকে রক্ষা করবে না।
এবারে কপ-২৬ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত যে চুক্তিতে পৌঁছেছে, তা অবশ্যই মন্দের ভালো। চুক্তি অনুযায়ী ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা ঠিক রেখে আগামী বছরে অনুষ্ঠিতব্য সম্মেলনে আরো বড় পরিসরে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে।

কয়লার ব্যবহার কিছুটা কমিয়ে আনার ব্যাপারে প্রধান ব্যবহারকারী দেশগুলো একমত হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে প্রদেয় আর্থিক সহযোগিতা বৃদ্ধি করা হবে। গ্লাসগো সম্মেলনে এমন ফলাফলই আসবে, পরিবেশ বিশেষজ্ঞরা আগে থেকেই তা আশঙ্কা করে আসছিলেন।

কারণ সম্মেলনের অনেক আগে থেকেই প্রধান জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো সম্মেলনে যাতে কঠোর শর্ত আরোপ না হয় সে জন্য নানা ধরনের লবি পরিচালনা করে আসছিল। বলা যায়, তাঁরা সফল হয়েছেন। জাতিসংঘের মহাসচিব এই চুক্তিকে ‘রাজনৈতিক আপস’ হিসেবেও উল্লেখ করেছেন।

বৈশ্বিক উষ্ণায়নপ্রক্রিয়া ক্রমেই দ্রুততর হচ্ছে। তাপপ্রবাহ নতুন নতুন রেকর্ড গড়ছে। ক্রমেই বেশি করে গলছে মেরু অঞ্চলের বরফ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং অনেক দেশের উপকূলীয় নিম্নাঞ্চলসহ বহু দ্বীপ দেশ তলিয়ে যাচ্ছে। ক্রমেই বেশি করে মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। জনস্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে। এককথায় মানবজাতি অস্তিত্ব সংকটের মুখোমুখি হচ্ছে।

পৃথিবী নামের গ্রহটিতে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব মূলত রাজনৈতিক নেতাদেরই নিতে হবে। কিন্তু কপ-২৬ সম্মেলনে তাঁদের যে ভূমিকা লক্ষ্য করা গেছে তা মোটেও আশাজাগানিয়া নয়। জাতিসংঘ এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: মালদ্বীপে একদিনে ১৫৯ জনের করোনা শনাক্ত
Next: নির্বাচন প্রতিযোগিতামূলক হোক প্রতিহিংসামূলক নয়

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183429
Users Today : 1290
This Month : 130944
This Year : 154865
Total Users : 183429
Views Today : 7925
Total views : 549197

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.