Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

জালিয়াতির কারণে পোশাক রপ্তানির বিপুল টাকা বিদেশেই থেকে যাচ্ছে

নিউজডেস্ক February 15, 2025

আলো ডেস্ক

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে তৈরি পোশাক রপ্তানি হচ্ছে। কিন্তু রপ্তানির বিপরীতে হাজার হাজার কোটি টাকা দেশে আসছে না। ওই অর্থ দেশে এলে কিছুটা হলেও সহনীয় হতো ডলার সংকট। অথছ পোশাক রপ্তানি করে অর্থ না পাওয়ায় এখন অনেক পোশাক রপ্তারিকারক লোকসানে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। যদিও রপ্তানি চালানের টাকা ফেরত না এলে সরাসরি ভূমিকা রাখতে পারে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি বায়ারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিদেশে দূতাবাসগুলোকে ব্যবহার করা যেতে পারে। এমনকি ক্ষেত্র বিশেষে মামলা করলেও অসাধু বায়ার কিংবা রপ্তানিকারক শিপিং লাইন ও ফ্রেইট ফরোয়ার্ডার্সের অবৈধ কাজ বন্ধ করা সম্ভব। তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, দেশ থেকে তৈরি রপ্তানির প্রক্রিয়ায় শিপিং এজেন্ট ও ফ্রেইট ফরোয়ার্ডাররাসহ নানা প্রতিষ্ঠান জড়িত থাকে। অনেক সময় রপ্তানিকারকদের সঙ্গে ক্রেতাদের সরাসরি যোগাযোগ হয় না। মাঝখানে বায়িং এজেন্ট মধ্যস্থতা করে। রপ্তানি পণ্য বুঝে নিয়ে জাহাজ কোম্পানিগুলো গন্তব্যস্থলে পৌঁছে দেয়। আর ডেলিভারি এজেন্ট হিসেবে ফ্রেইট ফরোয়ার্ডার আমদানিকারকের হাতে সে পণ্য তুলে দেয়।

সেক্ষেত্রে আমদানিকারককে পণ্য ডেলিভারি নেওয়ার আগে ব্যাংকে রপ্তানি পণ্যের মূল্য পরিশোধসহ সব প্রক্রিয়া শেষ করে শিপিং এজেন্টকে মূল বিল অব এক্সপোর্ট (রপ্তানি বিল) কপি জমা দিতে হয়। আইন অনুযায়ী সব কাগজ বুঝে নিয়ে শিপিং এজেন্ট ও ফ্রেইট ফরোয়ার্ডারের পণ্য ডেলিভারি দেয়ার দায়িত্ব। অনেক সময় মূল রপ্তানি বিল ও ব্যাংকের কাগজপত্র ছাড়াই কপি দিয়ে পণ্য ডেলিভারি নিয়ে নিচ্ছে। অথচ ওই ক্রেতা ব্যাংকে টাকা পরিশোধ করেনি। সেজন্য ক্রেতা, শিপিং কোম্পানি ও ফ্রেইট ফরোয়ার্ডারদের যোগসাজশকে দায়ী।

সূত্র জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে চার লাখ ডলারের পোশাক রপ্তানি করেও মূল্য পায়নি চট্টগ্রামের প্রতিষ্ঠান মেলো ফ্যাশন। আমেরিকার বায়ার ব্যাংক ডকুমেন্ট দাঁড় না করালেও শিপিং কোম্পানি ও ফ্রেইট ফরোয়ার্ডার্স কর্তৃক ব্যাংক ডকুমেন্ট ছাড়াই বায়ারকে পণ্য সরবরাহ করা হয়। সেজন্য টাকা না পাওয়া প্রতিষ্ঠানটি চট্টগ্রাম আদালতে শিপিং কোম্পানি ও ফ্রেইট ফরোয়ার্ডার্সের বিরুদ্ধে প্রতারণার মামলা করলে আদালত পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।

তদন্ত শেষে শিপিং কোম্পানি ও ফ্রেইট ফরোয়ার্ডার্সকে দায়ী করে যোগসাজশে পণ্য খালাস নেয় বলে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করেছে। তাছঅঢ়অ অনেক বছর ধরে এমন জালিয়াতির ঘটনা ঘটলেও ২০২১ সালে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের টনক নড়ে। ওই বছরের ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক প্রতিবেদনে উল্লেখ করে, তৈরি পোশাক খাতের ৩০ হাজার চালানের বিপরীতে কোনো অর্থই দেশে আসেনি। বিষয়টি তদন্ত করতে কাস্টমকে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টম হাউসগুলো তদন্ত শুরু করলেও একসময় বিষয়টি চাপা পড়ে যায়। চার বছর পর ২০২৪ সালের জুলাইয়ে বিষয়টি নিয়ে আবারো তাগাদা দেয় বাংলাদেশ ব্যাংক। তারপর একের পর এক উঠে আসে জালিয়াতির বিষয়।

সূত্র আরো জানায়, জালিয়াতির কারণে ২০ হাজার কোটি টাকার সমপরিমাণ পোশাক রপ্তানি মূল্য দেশে  আসেনি। ওই অর্থ উদ্ধারে বিশেষ ট্রাইব্যুনাল মামলার সাধারণ অনুমতি চেয়ে গত বছরের ৩০ ডিসেম্বর এনবিআর ও বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার। চিঠিতে উল্লেখ করা হয়, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট এবং শিপিং কোম্পানী কর্তৃক বিদেশে ব্যাংক ডকুমেন্ট ছাড়া রপ্তানি চালান ডেলিভারির কারণে দেশের প্রায় ২০ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়।

গত ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত ৩০ হাজার রপ্তানি চালানের বিপরীতে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশে আসেনি। যদিও সরকারের রপ্তানি গাইডলাইন অনুযায়ী পণ্য রপ্তানির ছয় মাসের মধ্যে রপ্তানিমূল্য দেশে ফেরত আসার কথা। ওই সময়ের মধ্যে পণ্যমূল্য ফেরত না এলে এবং কম এলে ব্যাংকে ওভার ডিউজ হিসেবে পরিগণিত হবে।

আবার অনেক সময় রপ্তানিমূল্যের ডিসকাউন্ট করা হলে কম মূল্য ফেরত আসে। সে ক্ষেত্রে বায়ারকে দেয়া ডিসকাউন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কমিটিকে অবহিত করে অনুমোদন নিতে হয়। সামপ্রতিক বছরগুলোতে শিপিং লাইনস ও ফ্রেইট ফরোয়ার্ডার্স কর্তৃক আমেরিকা কিংবা সংশ্লিষ্ট দেশের ব্যাংকের ডকুমেন্ট ছাড়াই বায়ারকে পণ্য ডেলিভারি দিয়ে দেয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বায়ার বাংলাদেশের রপ্তানিকারক কর্তৃক তার ব্যাংকে পাঠানো ডকুমেন্ট ছাড় না করে স্থানীয় ফরোয়ার্ডার্স ও শিপিং লাইনের সঙ্গে যোগসাজশ করে পণ্য ডেলিভারি নিয়ে নেয়। কারণ ব্যাংক থেকে ডকুমেন্ট ছাড় করতে পণ্যের সব মূল্য পরিশোধ করতে হয়। তাতে বিদেশি ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে পণ্যের মূল্য আসে না। বিদেশি ব্যাংক নির্দিষ্ট সময়ে বায়ার ডকুমেন্ট ক্লিয়ার না করলে তা ফেরত পাঠিয়ে দেয়ার নিয়ম থাকলেও তা হচ্ছে না। ফলে রপ্তানিকারকরা বারবার হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছে।

এদিকে শিপিং কম্পানিগুলো এমন ঘটনার দায় নিতে নারাজ । তাদের দাবি, ক্যারিয়ার হিসেবে তারা শুধু পণ্যটি বায়ারদের কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় উল্টো রপ্তানিকারক, ফ্রেইট ফরোয়ার্ডার ও বায়িং এজেন্টের বিরুদ্ধে মামলা করেছে শিপিং কম্পানি।

অন্যদিকে প্রতারিত হওয়া প্রতিষ্ঠান মেলো ফ্যাশনের পরিচালক সাইফুল্লাহ মনসুর জানান, বিষয়টি নিয়ে গত বছরের জুন মাসে ত্রিপক্ষীয় সালিস করে চট্টগ্রাম কাস্টম হাউস। স্থগিত হয় অভিযুক্ত ফ্রেইট ফরোয়ার্ডার রেজর ফ্রেইট সার্ভিসের লাইসেন্স। ওই সময় তিন মাসের মধ্যে রপ্তানির টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয় রেজর ফ্রেইট। কিন্তু প্রতিশ্রুতি অনুসারে অর্থ না পাওয়ায় আদালতে মামলা করলে আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। পিবিআই গত ১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

তারা আইনের বাইরে গিয়ে কাগজপত্র ছাড়া পণ্য বায়ারকে হ্যান্ডওভার করেছে। এখন তারা তাদের দোষ স্বীকার না করে উল্টো প্রতারণার মামলা করছে। বিষয়টি নিয়ে বিজিএমআই ও মেট্রোপলিটন চেম্বারের সঙ্গে কাজ করা হচ্ছে। দেশের টাকা এভাবে বিদেশি প্রতারকরা লুটে নিয়ে বিপুলসংখ্যক গার্মেন্ট মালিককে পথে বসিয়ে দিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিজিএমইএ, কাস্টম, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।

Continue Reading

Previous: বিপুলসংখ্যক কারখানা বন্ধে পরিবার নিয়ে দিশেহারা হাজার হাজার শ্রমিক
Next: ‘অপারেশন ডেভিল হান্ট’ গ্রেপ্তার আরও ৪৭৭

Related Stories

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

July 6, 2026
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

July 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183543
Users Today : 1404
This Month : 131058
This Year : 154979
Total Users : 183543
Views Today : 8830
Total views : 550102

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.