Skip to content
October 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া এলাকায় টহল বাড়াবো: প্রেস সচিব

নিউজডেস্ক February 25, 2025

আলো ডেস্ক:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো ঢাকা এবং যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় আমরা টহল (পেট্রোলিং) বাড়াবো। যতটা সম্ভব টহল বাড়াবো এবং এই টহল সন্ধ্যা থেকে দেখবেন পুরো ঢাকা শহরে।

গতকাল সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, এটি যৌথভাবে টহল দেওয়া হবে। পুলিশ, আর্মি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসঙ্গে কম্বাইন্ড পেট্রোলিং করবেন। শফিকুল আলম বলেন, অনেক জায়গায় চেকপোস্ট বসবে।

জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। তিনি বলেন, আজকের সভায় আরও সিদ্ধান্ত হয়েছে গোয়েন্দা তথ্য বাড়ানোর। আমাদের যেসব গোয়েন্দা সংস্থা আছে, তারা তাদের মতো করে আরও তথ্য সংগ্রহের কাজ বাড়াবেন। সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাবো। আরেকটি বিষয় হচ্ছে, ঢাকা খুব যানজটপ্রবণ নগরী।

সেজন্য এক জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যাওয়ার প্রয়োজন হলে, সেই জায়গায় যেতে যেতে দেরি হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রচুর মোটরসাইকেল দেওয়া হবে। খুব দ্রুত মোটরসাইকেলগুলো কেনা হবে। যাতে দুজন করে খুব দ্রুত ঘটনাস্থলে যেতে পারেন। এটা পুলিশের ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হচ্ছে।

অন্যান্য ক্ষেত্রেও নেওয়া হবে। প্রেস সচিব আরও বলেন, আমরা আজকে (গতকাল সোমবার) সন্ধ্যা থেকে টহল শুরু করি, তারপর আপনারা দেখবেন পরিস্থিতি। সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি গুরুত্ব সহকারে নিচ্ছে বলেই আজকে মিটিং হয়েছে। আমরা চাই, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব উন্নত করা।

কারণ জনগণের যানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। আমরা এই কাজটি সুচারুরূপে করতে চাই। কক্সবাজারের ঘটনা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, কক্সবাজারের ঘটনা এখনও একটু ফ্লুইড সিচুয়েশন। আমরা কক্সবাজারের পুলিশ সুপার এবং নিরাপত্তা বাহিনীর কাছে রিপোর্ট চাচ্ছি। এটা আমাদের দিলে তারপর আপনারা জানবেন।

হঠাৎ করে পরিস্থিতি খারাপ হওয়ার পেছনের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। আমরা আশা করি, দৃশ্যমান প্রভাব আপনারা দ্রুত দেখবেন।

Continue Reading

Previous: মেধাবীরা ঝরে গেলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে: হাসনাত আবদুল্লাহ
Next: রাজশাহী, তানোরে উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানকে ফুলেল শুভেচ্ছা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

October 5, 2026
বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে এডিবি’র প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এডিবি’র প্রতিনিধি দলের সাথে রাসিকের সভা অনুষ্ঠিত

বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে এডিবি’র প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এডিবি’র প্রতিনিধি দলের সাথে রাসিকের সভা অনুষ্ঠিত

October 5, 2026
কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা প্রদান

কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা প্রদান

October 5, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপির মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপির মতবিনিময় সভা

October 5, 2026
রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

October 4, 2026
রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

October 4, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

October 4, 2026
রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

October 4, 2026

আরও খবর

রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

October 5, 2026
বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে এডিবি’র প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এডিবি’র প্রতিনিধি দলের সাথে রাসিকের সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে এডিবি’র প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এডিবি’র প্রতিনিধি দলের সাথে রাসিকের সভা অনুষ্ঠিত

October 5, 2026
কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা প্রদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা প্রদান

October 5, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপির মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপির মতবিনিময় সভা

October 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

615358
Users Today : 3165
This Month : 21638
This Year : 586794
Total Users : 615358
Views Today : 18913
Total views : 2333544

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.