Skip to content
September 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বেবিচকের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে প্রধান উপদেষ্টার দফতরে অভিযোগ

নিউজডেস্ক March 6, 2025

আলো ডেস্ক:

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাওয়া হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুদকের দায়ের করা চার মামলার আসামিকে সব নিয়মনীতি ভঙ্গ করে এমন চেষ্টাকে নজিরবিহীন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাকে যেন নিয়োগ না দেওয়া হয়, সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ওই অভিযোগে তিন জন প্রকৌশলীরও নাম দেওয়া হয়েছে, যারা ওই পদের জন্য যোগ্য। গতকাল বুধবার মুখ্য সচিব বরাবরএই অভিযোগ অভিযোগ করেছেন সিরাজুল ইসলাম নামে জনৈক্য ব্যক্তি। তিনি অভিযোগ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগের ব্যাপারে প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, দুদকের যে চার মামলা সেখানে ছয়টি প্রজেক্টের কথা রয়েছে। সেই প্রজেক্টগুলোর কোনোটারই পিডি আমি ছিলাম না। যেহেতু মামলা হয়েছে এখন তার তদন্ত হচ্ছে।

তদন্তে যা হবে সেটাই মেনে নেবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি চক্র এগুলো করছে। অভিযোগে উল্লেখ করা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সিএ-১ শাখা থেকে দুদকে গত ১৯ সেপ্টেম্বর বেবিচকের ১৪ জন কর্র্কতা-কর্মচারীর বিষয়ে দুর্নীতির অভিযোগ আছে কিনা তা জানতে চেয়ে চিঠি পাঠায়। দুদক সেই চিঠির পরিপ্রেক্ষিতে হাবিবুর রহমানের দূর্নীতির বিষয়টি মন্ত্রণালয়কে জানায়। এরপরও সিভিল এভিয়েশনের বোর্ড সভায় গত ১৯ নভেম্বর তাকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। সিভিল এভিয়েশনের নিয়মে কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তাকে পদোন্নতি দেওয়া হয় না।

আগে কখনও দেওয়া হয়নি। কিন্তু হাবিবুর রহমানের বেলায় সেই নিয়ম ভঙ্গ করা হয়েছে। এর আগে চলতি দায়িত্বে থাকা প্রকৌশলী নুরুউদ্দীন ও আমিনুল হাসিবকেও স্থায়ী করা হয়নি। চলতি মাসের ২৩ তারিখ হাবিবুর রহমানের অবসরে যাওয়ার কথা। কিন্তু তার আগে হাবিবুর রহমানে চুক্তিভিত্তিক প্রধান প্রকৌশলী করতে একটি পক্ষ মরিয়া। অভিযোগে অঅরও উল্লেখ করা হয়, ‘বিমানবন্দরের উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে গত ২৭ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (বর্তমানে প্রধান প্রকৌশলী) মো. হাবিবুর রহমানসহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

এরপরের দিন হাবিবুর রহমানসহ মামলার প্রধান আট আসামির বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তারা যেন কোনোভাবেই দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে দেশের সব বন্দর, ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়। এছাড়াও তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি রুল জারি করেন হাইকোর্ট।

এসব কোনও কিছুর তোয়াক্কা না করে একপক্ষীয়ভাবে তাকে প্রধান প্রকৌশলী করার সর্বোচ্চ চেষ্টা চলছে। কেন একটি পক্ষ এত দুর্নীতির পরও হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী করতে মরিয়া, সেটি তদন্ত করারও দাবি জানানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ‘হাবিবুর রহমানকে বাদ দিয়ে আরও ৩ জন সেখানে যোগ্য প্রকৌশলী রয়েছেন।

এরা হলেন— শহীদুল আফরোজ, জাকারিয়া হোসেন, শুভাশিষ বড়ুয়া। এদিকে গত ৩ মার্চ বেবিচকের বোর্ড সভায় হাবিবুর রহমান প্রধান প্রকৌশলী পদে আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত হয়। ওই সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বলেছিলেন, যোগ্য কর্মকর্তা না পাওয়ার কারণে তাকে আমরা মনোনিত করেছি।

Continue Reading

Previous: ভারতীয় এলওসি প্রকল্পগুলো বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
Next: পদ্মা সেতু দুর্নীতি: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৩ জনের নামে মামলা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026
বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

September 30, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

590481
Users Today : 2046
This Month : 169852
This Year : 561917
Total Users : 590481
Views Today : 11157
Total views : 2167055

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.