Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

প্রচারণা ছাড়া জনগণ টিকা নেওয়ার কথা জানবে কি ভাবে?

নিউজডেস্ক October 1, 2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সারাদেশে করোনার গণ টিকাদানের বিশেষ কর্মসূচি পালিত হলো। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে এ গণ টিকাদান কর্মসূচিতে একদিনে ৭৫ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল স্বাস্থ্য বিভাগ। তবে কতজনকে টিকা দেওয়া হয়েছে, তা তাৎক্ষনিক ভাবে জানা যায় নি। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ২৯ সেপ্টেম্বরও টিকা দান কর্মসূচি চালু রাখবে। যদিও ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন তাদের টিকা দান কর্মসূচি একদিনেই সীমাবদ্ধ রয়েছেন। উল্লেখ্য টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়ার হবে আগামী ২৮ অক্টোবর।
সারা দেশের গণটিকা দান কর্মসূচিতে শহরাঞ্চলে জনগণকে টিকা নিতে আসতে দেখা যায় নি। প্রত্যেক টিকা দান কেন্দ্রেই ছিল ঢিলেঢালা ভাব। জনগণের উপস্থিতি কম। অন্যদিকে গ্রামাঞ্চলে দেখা গেছে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী পুরুষকে টিকা নিতে দেখা গেছে। সারা দেশে সকাল থেকে টিকা দান কর্মসূীচ শুরু হলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় কর্মসূচি শুরু হয় বেলা আড়াইটায়। কর্মসূচি পরিবর্তনের এ খবর সবার কাছে পৌছায় নি বিধায় অনেকেই সকালে টিকা নিতে এসে ফিরে গেছেন। অন্যদিকে উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের নির্ধারিত টিকা দান কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থেকেও সময়মত টিকা পাননি। স্মার্ট ফোন ব্যবহারকারীরা লাইনে না দাড়িয়েই টিকা নেওয়ার সুযোগ পেয়েছেন। কারণ যাদের হাতে স্মার্ট ফোন ছিল, তাদের কাউন্সিলরের হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের নাম পরিচয় লিখে বার্তা দিলে কাউন্সিলর নিজের ফেসবুক পেইজে লিংক দিয়েছেন ঐ ব্যক্তির নম্বরে। পরে কাউন্সিলরের এক সহকারী পেইজে লিংক দিয়ে লাইক আদায় করেন। এরপর টিকা নিতে বুথে যেতে দেওয়া হয়েছে স্মার্ট ফোন ব্যবহারকারীদের। যাদের স্মার্ট ফোন নাই, তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা গেছেন।
করোনা সংক্রমণ এখন ক্রমেই কমে আসছে। কমেছে মৃত্যুর হার। নিজেদের নিরাপদ রাখতে করোনা টিকা গ্রহণের বিষয়ে মানুষের আগ্রহ বেড়েছে। গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকা দেওয়া শুরু হয়। নিয়মিত টিকাদান কার্যক্রমের পাশাপাশি এখন পর্যন্ত গণটিকা দানের দু’টি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়। গত ২৮ সেপ্টেম্বরে আগে ৭ থেকে ১২ আগস্ট একটি বিশেষ সম্প্রসারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এর প্রথম দিনেই ৩০ লাখের বেশি টিকা দেওয়া হয়।
টিকা নিতে মানুষের টিকা কেন্দ্রে ব্যাপক ভিড় দেখা যায়। ফলে টিকা সংকটের কারণে অনেকে টিকা না নিয়ে ফিরে গেছেন। এবারের গণটিকা দান কর্মসূচি নিয়ে তেমন প্রচারণা ছিল না। ফলে শহরাঞ্চলে টিকা নিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় নি।
সরকার চাইছে, দেশের সিংহভাগ মানুষকে টিকা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ করতে। কিন্তু সেই লক্ষ্য পুড়নে যদি সংশ্লিষ্টরা প্রচার না চালান, তবে জনগণ জানবে কি করে, আর টিকাই বা নিবেন কি করে? তাই টিকা দানের লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন যথাযথ উদ্যোগ। আর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নেয়া কর্মসূচি সর্বাঙ্গীণ সার্থকতা সবাই চায়। যদি প্রচারণার অভাবে সার্থক না হয়, তবে তার দায় কার।

Continue Reading

Previous: ডেঙ্গুর প্রকোপ থামাতে কার্যকরী পদক্ষেপ প্রয়োজন
Next: আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তোড়জোড়, বিএনপি’র সিরিজ বৈঠক

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216862
Users Today : 130
This Month : 164377
This Year : 188298
Total Users : 216862
Views Today : 1610
Total views : 759968

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.