ফরিদপুর ৪ আসনে বিএনপির তিন প্রার্থীর একত্রতা প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ জামাল উদ্দিন,ভাঙ্গা
ফরিদপুর জেলার সংসদীয় আসন ৪ এর জাতীয়তাবাদী দল বিএনপির তিন প্রার্থীর একত্বতা প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ফরিদপুরের সংসদীয় আসন ৪ এর বিএনপির ভিন্ন ভিন্ন সংগঠন কে একত্রিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ন আহবায়ক ফরিদপুর জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শাহরিয়া ইসলাম শায়লা, যুগ্ন আহবায়ক কেন্দ্রীয় জাজাস কমিটি এবং এম এম হোসাইন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক।
ছিন্নমূল বিএনপিকে একত্রিত করার লক্ষ্যে সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
