Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

উত্তর প্রদেশে এবারও জিতবে বিজেপি, বলছে জরিপ

নিউজডেস্ক November 18, 2021

উত্তর প্রদেশে এবারও জিতবে বিজেপি, বলছে জরিপ

এফএনএস বিদেশ:ভারতের উত্তর প্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো।

ক্ষমতাসীন বিজেপি সরকারকে হটাতে সমাজবাদী পার্টির সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তবে, সম্প্রতি টেলিভিশন নাউ ও পোলস্টাটের একটি জনমত জরিপে বলা হচ্ছে, উত্তর প্রদেশে ফের সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদির দল বিজেপি।

আগের নির্বাচনে ৪০৩টি আসনের মধ্যে ৩১২ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। জরিপের তথ্যমতে, এবারও নরেন্দ্র মোদির বিজেপির প্রার্থীকেই বেছে নিতে যাচ্ছেন রাজ্যের ভোটাররা।

সেই পথ ধরেই হয়তো দ্বিতীয়বারের মতো যোগী আদিত্যনাথ হতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জনমত জরিপে বলা হয়, আগামী বছরের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের ২৩৯ থেকে ২৪৫টি আসনে এগিয়ে আছে বিজেপি।

২০১৭ সালে দীর্ঘ ১৪ বছর পর রাজ্যটিতে ক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন এবং মুখ হিসেবে যোগী আদিত্যনাথ ছিল বাজির ঘোড়া।

পাঁচ বছর পর একই পথ ধরে এগোতে চায় গেরুয়া শিবির। জনমত জরিপে আরও বলা হয়েছে, সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি ১১৯ থেকে ১২৫ আসন পেয়ে প্রধান বিরোধী দল হতে পারে। সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) পেতে পারে ২৮ থেকে ৩২ আসন এবং রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর দল কংগ্রেস পেতে পারে ৫ থেকে ৮টি আসন।

অন্যদিকে জরিপে দাবি করা হচ্ছে, রাজ্যের ৫০ শতাংশের বেশি ভোটাররা মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথকেই পুনরায় চান। এদিকে গত বুধবার ‘বিজয় রথযাত্রা’র সূচনা করে অখিলেশ যাদব বিজেপির যোগী সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, গত সাড়ে চার বছরে রাজ্য সরকার কোনো কাজ করেনি।

প্রতিশ্রুতি পূরণ করেনি। বিজেপি একটিও কাজ করেনি। তারা কেবল ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। অখিলেশ যাদব বলেন, বিজেপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

এটা নাম পরিবর্তনের সরকার। মানুষ এখন এই সরকারকে পরিবর্তন করতে যাচ্ছে। এই উপলক্ষে সাবেক মন্ত্রী ওমপ্রকাশ রাজভর স্লোগান দেন ‘যতদিন পর্যন্ত বিজেপি বিদায় না হয়, ততদিন ঢিলেমি নয়।’

২০২২ সালের বিধানসভা নির্বাচনে কী হবে, কে সরকার গঠন করতে পারে? মূলত এই বিষয়ের উপর ভিত্তি করে ৯ হাজার জনমতের সমীক্ষা করেছে টাইমস নাউ ও পোলস্টাট। জরিপের তথ্য অনুসারে, পশ্চিম উত্তর প্রদেশ অঞ্চলে একমাত্র বিজেপিকে বিরোধী দলদের কঠোর বিরোধিতার মুখোমুখি পড়তে হতে পারে কারণ রাজ্যের সবচেয়ে বেশি আসন পূর্বাঞ্চলে। ৯২টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ৪৭ থেকে ৫০ আসনে।

Continue Reading

Previous: যুক্তরাষ্ট্রে মাত্রাতিরিক্ত মাদক সেবনে রেকর্ড মৃত্যু
Next: অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ নিতে হবে

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183436
Users Today : 1297
This Month : 130951
This Year : 154872
Total Users : 183436
Views Today : 8016
Total views : 549288

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.