Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৫৫ বিনিয়োগকারী

নিউজডেস্ক April 9, 2025

আলো ডেস্ক

চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। ৫৫ বিদেশি বিনিয়োগকারী সোমবার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে জাতীয় বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে পৌঁছেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজনে ঢাকায় শুরু হওয়া চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে আসা যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের অর্ধশতাধিক বিনিয়োগকারী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসাবে এই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন।

এ সময় বেপজা অর্থনৈতিক অঞ্চল কার্যালয়ে এর সম্পর্কে বিস্তারিত তুলে ধরে ডকুমেন্টারি প্রদর্শন করে। এরপর কার্যালয়ের সামনে ফটোসেশন করেন বিনিয়োগকারীরা। তারা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বেপজা অর্থনৈতিক অঞ্চল গাড়িবহর নিয়ে ঘুরে দেখেন। এ সময় বঙ্গোপসাগর উপকূলে কীভাবে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয় সেই বিষয়েও আলোকপাত করা হয়।

বিকাল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রশাসনিক ভবনে এর নানা সুবিধা, ইতিমধ্যে কারা বিনিয়োগ করেছেন, কেন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন, বিগত বছরগুলোর সফলতার চিত্রসহ বিনিয়োগকারীদের সামনে নানা দিক তুলে ধরেন এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক।
এ সময় তিনি জানান, ইতিমধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উল্লেখযোগ্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো হলো বার্জার, এশিয়ান পেইন্টস, নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জাইহং মেডিক্যাল, আদানি, হেলথকেয়ার, উইলমার, ম্যারিকো, এসিআই, বিএসআরএম, বিজিএমইএ, বসুন্ধরা গ্রুপ, টিকে গ্রুপ, ইফাদ অটোস লিমিটেড।

তিনি আরও জানান, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের (প্রাইড) আওতায় ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চার হাজার ৩৪৭ কোটি টাকা বরাদ্দে বেসরকারি বিনিয়োগ প্রাধান্য, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই পরিবেশের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রাইড প্রোজেক্টের আওতায় মেজর ইনটারভেনশনস হলো ৩০ কিলোমিটার সড়ক, ৩১ কিলোমিটার ড্রেনেজ নেটওয়ার্ক, পাওয়ার নেটওয়ার্ক, টেলিকম নেটওয়ার্ক, গ্যাস নেটওয়ার্ক, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, চাইল্ড কেয়ার সেন্টার, ইনভেস্টর ক্লাব, এনভায়রনমেন্টাল ল্যাব, এনার্জি রেসপন্স সেন্টার, সিকিউরিটি এমিনিটিস, কনস্ট্রাকশন অব সিইটিপি, রুপটপ অ্যান্ড প্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট, ডিসেলাইনেশান প্লান্ট, ইন্ডাস্ট্রিয়াল সিমবাইওসিস, স্কিল ডেভেলপমেন্ট ফর ২২০০০ ওয়ার্কার্স-ইনক্লুডিং ২০০০ ইন্টারভেনশন এরিয়া পিপল, ভাউচার প্রোগ্রাম, গ্র্যান্ট ফর গ্রিন ইন্ডাস্ট্রিজ।

সব শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘প্রায় ৬০ জনের মতো বিনিয়োগকারী চায়না, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশ থেকে আজ এসেছেন। তারা প্রথমে চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান ইকোনোমিক জোন তারপর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেছেন। এখানে বিনিয়োগকারীদেরকে ধারণা দেওয়া হয়েছে, বাংলাদেশে বিনিয়োগ করলে কী কী সুযোগ সুবিধা আছে, এখানে পর্যাপ্ত ল্যান্ড আছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সামনে তুলে ধরেছেন। বিনিয়োগের জন্য যেসব চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করা হচ্ছে। এখানে পানির সমস্যা আছে সেটা অ্যাড্রেস করা হচ্ছে, শ্রমিক সমস্যা ছিল সেটাও কমে এসেছে, আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে; পাঁচতারা মানের ইনভেস্টর ক্লাব তৈরি করা হয়েছে। এ ছাড়া অসংখ্য ফ্যাসিলিটিস বিনিয়োগকারীদের জন্য তৈরি করা হয়েছে।’

প্রসঙ্গত, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ৩৩ হাজার ৮০৫ একর ভূমিতে বিস্তৃত। অঞ্চলটি বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে। এখানে বিশেষ করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির জন্য নির্ধারিত ৫০০ একরের একটি অঞ্চল।
এ ছাড়াও এই অঞ্চলে কৃষিপণ্য এবং কৃষি-প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি, সমন্বিত বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ, মোটরবাইক আনুষঙ্গিক, খাদ্য ও পানীয়, রঙ ও রাসায়নিক, কাগজ এবং সম্পর্কিত পণ্য, প্লাস্টিক, হালকা প্রকৌশল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন শিল্প স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

Continue Reading

Previous: বাটা শোরুম থেকে লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে পোস্ট, আটক ১৪
Next: শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.