Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

শিক্ষা আইনহীনতা: স্বার্থের সংঘাতে জিম্মি জাতির ভবিষ্যৎ

নিউজডেস্ক April 9, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

একটি জাতির অগ্রগতির ভিত্তি হয় শিক্ষা, আর শিক্ষাব্যবস্থার ভিত্তি হয় একটি শক্তিশালী, সুসংগঠিত ও যুগোপযোগী আইন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেই মৌলিক কাঠামোই নেই বললেই চলে। ২০১১ সালে শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার পর এক যুগের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আজও এ আইন আলোর মুখ দেখেনি।

অথচ এই সময়ের মধ্যে সরকারের বহুবার মেয়াদ শেষ হয়েছে, মন্ত্রিত্ব বদলেছে, খসড়া বদলেছেÑবদলায়নি শুধু নীতিনির্ধারকদের সদিচ্ছার অভাব। এত বছরের গড়িমসি কেবল প্রশাসনিক দুর্বলতা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।

দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এমন একটি অসৎ সিন্ডিকেটÑনোটবই ব্যবসায়ী, কোচিং মালিক, এবং সুবিধাবাদী কিছু শিক্ষক মিলে গড়ে তুলেছে এমন একটি বলয়, যা শিক্ষা মন্ত্রণালয়ের ওপর অদৃশ্য প্রভাব বিস্তার করে। আর এই বলয়কেই সন্তুষ্ট করতে গিয়ে তৎকালীন সরকার একের পর এক ‘খসড়া’র মোড়কে শিক্ষানীতি প্রণয়নের প্রতিশ্রুতি ঝুলিয়ে রেখেছে।

নতুন খসড়ায় নোট-গাইড নিষিদ্ধ করার প্রস্তাব থাকলেও সঙ্গে সঙ্গেই ‘সরকার অনুমোদিত সহায়ক বই’র নামে সেই নিষেধাজ্ঞাকে নরম করে ফেলা হয়। একদিকে শিক্ষার্থীদের চাপমুক্ত রাখতে চাই, অন্যদিকে সেই চাপের উৎসকে বৈধতা দিচ্ছি এ কেমন দ্বিচারিতা? শুধু তাই নয়, প্রাইভেট টিউশন, কোচিং, এবং শিক্ষকদের দ্বৈত ভূমিকা সম্পর্কেও খসড়ায় নানা বিধিনিষেধ থাকলেও বাস্তবে সেগুলোর কার্যকর প্রয়োগের কোনো উদ্যোগ নেই।

বরং সময়ের ব্যবধানে এই অনিয়মগুলোকেই আইনগতভাবে ধোয়া-মোছার পাঁয়তারা করা হয়েছে। এই অবস্থায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা চৌধুরীর মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্টভাবে রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং কোচিং ব্যবসায়ীদের সঙ্গে ক্ষমতাসীনদের সম্ভাব্য আঁতাতের বিষয়টি সামনে এনেছেন। এই বক্তব্য একদিকে যেমন বাস্তবতার প্রতিফলন, তেমনি তা ভবিষ্যতের জন্য সতর্কসংকেত।

আমরা মনে করি, শিক্ষা খাত নিয়ে দীর্ঘদিনের অবহেলা জাতিকে এক ভয়াবহ দুর্দিনের দিকে ঠেলে দিচ্ছে। আইনের অভাবে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবকÑসবাই চলছে নিজস্ব নিয়মে, যার প্রভাব পড়ছে ভবিষ্যৎ প্রজন্মের উপর। এ অবস্থায় প্রয়োজন একটি বাস্তবমুখী, দৃঢ় এবং রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ উদ্যোগ।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের জোর দাবিÑশিক্ষা আইনকে আর কালক্ষেপণ না করে মন্ত্রিসভায় উপস্থাপন করুন, সংসদে পাস করুন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কঠোর মনিটরিং ব্যবস্থা গড়ে তুলুন। শিক্ষা নিয়ে ছেলেখেলা আর নয়। একটি জাতিকে বাঁচাতে হলে, আগে তার শিক্ষাব্যবস্থাকে সুস্থ করতে হবে।

Continue Reading

Previous: থেমে নেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতার তান্ডব,জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
Next: রাজনৈতিক অস্থিরতায়ও আমদানি বৃদ্ধিতে বেড়েছে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570564
Users Today : 4657
This Month : 149935
This Year : 542000
Total Users : 570564
Views Today : 22149
Total views : 2082653

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.