Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও দোয়া মাহফিল

নিউজডেস্ক April 10, 2025

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও দোয়া মাহফিল

ইফতেখার আলম বিশাল

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে রাজশাহীর শিরোইল কলোনিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে এক বিশেষ দোয়া মাহফিলও আয়োজন করা হয়।

গতকাল (৯ এপ্রিল) বুধবার বিকাল ৫টায় রাজশাহী নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে। এ কর্মসূচির আয়োজক ছিলেন যুব উদ্যোগতা ফায়সার আহম্মেদ। অসুস্থ হওয়া সত্ত্বেও সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইনেছুর রহমান তোতা, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ মাসুদ রানা, রাজশাহী কলেজের সাবেক ছাত্রদল নেতা মোঃ নাজমুস সাহাদাত সাহান, রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম সাকলাইন ইকো, ওয়ার্ড বিএনপি নেতা আনসার আলী টুটু, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এবং বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতারা ইসরায়েলি বাহিনীর হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেন এবং মুসলিম বিশ্বের একতার মাধ্যমে এ আগ্রাসনের জবাব দেওয়ার আহ্বান জানান। তারা মানবাধিকার সংস্থা ও বিশ্বের বড় পরাশক্তিগুলোর নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত যুদ্ধ ও হত্যাযজ্ঞ বন্ধ করার দাবি জানান। একই সঙ্গে, ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি ৩ নম্বর গলির মোড় থেকে শুরু হয়ে কানা মোড়, স্কুলমাঠ, আসাম কলোনি, হাজরাপুকুর, রাজ্জাকের মোড়, ৪ নম্বর গলির শেষ মাথা হয়ে পুনরায় ৩ নম্বর গলির মোড়ে এসে শেষ হয়। এর আগে, দখলদার ইসরায়েলি প্রেসিডেন্ট নায়াহু’র কুশপুত্তলিকা দাহ করা হয় এবং ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

এ সময়, প্রতিবাদী জনসাধারণ তাদের হাতে প্ল্যাকার্ড, পোস্টার এবং ব্যানার নিয়ে স্লোগান দেন, যার মাধ্যমে তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

Continue Reading

Previous: রাজশাহীতে ৭ দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের মানববন্ধন ও কর্মবিরতি
Next: রাজশাহীতে নিজের আম বাগান পরিচর্যার জন্য বাঁশের মাঁচা করায় ভূমিদস্যুদের হুমকী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.