রাজশাহীতে নিজের আম বাগান পরিচর্যার জন্য বাঁশের মাঁচা করায় ভূমিদস্যুদের হুমকী
আব্দুল জাব্বার
রাজশাহী সিটি করপোরেশন এর এক নাম্বার ওয়ার্ড এর আওতাধীন সাইরগাছা এলাকার নানার পৈতিক জমি ফিরে পেতে আদালতের স্বরনাপন্ন হওয়া সেই লবেজান বেওয়া নামের বিধবা মহিলাটি তার জমিটি আদালতের আদেশে ফিরে পেলেও পার্শ্ববর্তী এলাকার মৃত জয়নাল ডাক্তারের ছেলে কুখ্যাত ভূমিদস্যু ইসমাইল আমানুল্লা, তার সন্ত্রাসী বাহিনী ও মামুন জমিটি আবার দখল করতে বিধবা লবেজান বেওয়াকে অব্যাহত হুমকী প্রদাণ করে চলেছেন।
জানা যায়, লবেজান বেওয়া আদালতের রায় পাওয়ার পর তার উক্ত জমির উপর থাকা আমবাগান ও লিচুবাগান এর আমফল ও লিচুফল তিন বছরের জন্য চুক্তিতে বিক্রয় করেন একই এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে মো: জিয়াউর রহমান খুকার কাছে।
আমবাগান ও লিচুবাগান লিজ নেওয়া জিয়াউর রহমান খুকা গতকাল (৯ এপ্রিল) বুধবার সকালে উক্ত বাগান পরিচর্যা করার জন্য একটি বাঁশের মাঁচা করতে গেলে মৃত জয়নাল ডাক্তারের ছেলে কুখ্যাত ভূমিদস্যু ইসমাইল আমানুল্লা, তার সন্ত্রাসী বাহিনী ও মামুন মাঁচা করতে বাঁধা প্রদাণ করেন। এতে লিজ নেওয়া খুকা তাদের বাঁধা উপেক্ষা করে তার মাঁচা তৈরীর কাজ অব্যাহত রাখলে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো সহ প্রান নাশের হুমকী দিয়ে স্থান ত্যাগ করেন এবং তার আগে বলেন মাঁচাটি রাতের অন্ধকারে উধাও করে নিয়ে যাবে বলে জানিয়ে দেন। এ ব্যপারে মৃত জয়নাল ডাক্তারের ছেলে মোঃ ইসমাইল আমানুল্লার মুঠোফোনে ০১৭১৭-১৩৮১৪৮ নম্বরে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকাই সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।
