Skip to content
April 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ঋণের অর্থ ছাড়ে সরকারের ওপর কর বাড়ানোর চাপ বাড়াচ্ছে আইএমএফ

নিউজডেস্ক April 12, 2025

আল ডেস্ক

সরকারের ওপর কর বাড়ানোর চাপ বাড়াচ্ছে দাতা সংস্থা  আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যদিও চলতি বছরের জানুয়ারিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অপ্রত্যাশিতভাবে কর বাড়িয়েছে। তারপরও বলা হচ্ছে বিভিন্ন পণ্য ও পরিষেবা থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় সম্ভব। সংস্থাটি চাচ্ছে আগামী অর্থবছরে কর ছাড় কমিয়ে ও করের হার বাড়িয়ে সরকার সংগ্রহ করুক অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকা। আর অতিরিক্ত ওই রাজস্ব সংগ্রহ করা না গেলে অনিশ্চিত হয়ে পড়বে ইতোমধ্যে মার্চ থেকে বিলম্বিত হওয়া আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি এবং আসন্ন পঞ্চম কিস্তি পাওয়া। যদিও এখনো আইএমএফ এখনো আনুষ্ঠানিকভাবে তাদের দাবিগুলো জানায়নি। অর্থনীতিবিদ এবং এনবিআর  সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে,  চলতি বছরের জানুয়ারিতে যে কর বাড়ানোতে জনজীবনে ধাক্কা লেগেছে। আর সম্ভব নয় সব কর একসাথে বাতিল করা। দেশের অর্থনৈতিক বাস্তবতায় কিছু কর ছাড় পুরোপুরি তুলে দেয়াও সম্ভব নয়। আর শুধু কর বাড়ালেই রাজস্ব বাড়বে না। বরং কর ফাঁকি রোধ, করজালের সমপ্রসারণ এবং করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ানোর জন্য অটোমেশন ব্যবস্থা উন্নয়ন করাও জরুরি। বিদ্যমান পরিস্থিতিতে সরকার আইএমএফের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। এমন পরিস্থিতিতে আইএমএফ যদি ঋণের কিস্তি স্থগিত রাখে, তাহলে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোও তাদের বাজেট সহায়তা নিয়ে নতুন করে বিবেচনা করতে পারে।

সূত্র জানায়, বিগত ২০২৩ সালে স্বাক্ষরিত ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির অংশ হিসেবে আইএমএফ ৩০টিরও বেশি সংস্কারের শর্ত দিয়েছে, যার মধ্যে বার্ষিক রাজস্ব-জিডিপি অনুপাত শূন্য দশমিক ৫ শতাংশ বাড়ানোর লক্ষ্যও অন্তর্ভুক্ত। তবে বাংলাদেশ এখন পর্যন্ত ওই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এমনকি চলতি বছরের জানুয়ারিতে ভ্যাট ও কর বাড়ানোর পরও রাজস্ব আদায় প্রত্যাশিত মাত্রায় পৌঁছেনি। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতিগত পদক্ষেপ নিয়ে মতবিরোধের কারণে চতুর্থ ঋণের কিস্তি ছাড়ে বিলম্ব হচ্ছে। যদিও বাংলাদেশ আগামী জুনে দুটি কিস্তি পাওয়ার আশা করছে। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনা করবে আইএমএফের একটি দল। তারা সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবে। চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পেতে বাংলাদেশকে অন্তত তিনটি শর্ত পূরণ করতে হবে। তার মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করা, জিডিপির ০ দশমিক ৫ শতাংশ হারে অতিরিক্ত রাজস্ব আদায় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি ও প্রশাসনকে পৃথক করা।

সূত্র আরো জানায়, জিডিপির ০ দশমিক ৫ শতাংশ হারে অতিরিক্ত রাজস্ব আদায় করতে হলে অন্তত ৫৭ হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে। আর তা করতে ভর্তুকি কমানোর পাশাপাশি বিদ্যুতের দাম বাড়াতে হবে। তাছাড়া বাজারের ওপর ছেড়ে দিতে হবে মুদ্রা বিনিময় হার। এসব শর্তগুলো পূরণ না হলে বাংলাদেশ নতুন আর্থিক সংকটে পড়তে পারে। যা শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকেও ঋণ প্রাপ্তিতে বাধা সৃষ্টি করতে পারে। আইএমএফের ঋণের আশায় বিদ্যুতের দাম বাড়ানো হলে মূল্যস্ফীতি আবারো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আর মুদ্রা বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিলে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো অবস্থা হতে পারে বাংলাদেশের।

এদিকে আইএমএফের চাপ থাকলেও আগামী জুনের আগে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিনিময় হার বাজারভিত্তিক করা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। এখনই বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিলে দেশের অবস্থা পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার শঙ্কা থাকে। বর্তমানে ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের বিনিময় হার ১২২ টাকায় স্থিতিশীল রাখা হয়েছে। তাছাড়া জিডিপির ০.৫ শতাংশ হারে বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যে সরকার ভ্যাট বৃদ্ধি করেছে। বিশেষ করে ৪৩টি পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট কার্যকর করা হয়েছে। তবে এখনো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বাংলাদেশ সব শর্ত একসঙ্গে পূরণ করতে পারবে না। তবে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে দুই কিস্তি একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত হতে পারে। বাজেট সহায়তার জন্য আইএমএফ ঋণ লাগবে। যে কারণেই বাংলাদেশ সরকার ও আইএমএফ যৌথভাবে নির্ধারিত দুটি কিস্তি একসঙ্গে ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে।

Continue Reading

Previous: বাড়বে মূল্যস্ফীতি; প্রয়োজনীয় পদক্ষেপ নিন
Next: চিকিৎসকের অভাবে ধুঁকছে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.