Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কক্সবাজারে সুপেয় পানির সংকট-সমাধানে সময়ক্ষেপণের ঝুঁকি

নিউজডেস্ক May 17, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী, যেখানে প্রতি বছর লাখো পর্যটক আগমন করেন এবং একই সঙ্গে দেড় লাখেরও বেশি মানুষের স্থায়ী বসবাস। কিন্তু এত গুরুত্বপূর্ণ শহর আজ এক গভীর ও দুঃখজনক সংকটে নিপতিত-সুপেয় পানির অভাব।

ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত হ্রাস পাওয়ায় এবং অগভীর নলকূপের ব্যাপক বিকলতায় শহরবাসী ও পর্যটক উভয়েই চরম ভোগান্তিতে পড়েছেন। বর্তমানে শহরে প্রতিদিন প্রায় ৩ কোটি লিটার পানি উত্তোলন করা হলেও তা প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়।

উদ্বেগজনকভাবে, অগভীর ও কিছু গভীর নলকূপ থেকে এখন লবণাক্ত ও পানের অযোগ্য পানি উঠে আসছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্য অনুসারে, ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর ১০ থেকে ১১ ফুট পর্যন্ত নিচে নেমে যাচ্ছে।

এক দশক আগেও যেখানে পানি পাওয়া যেত ১২০ ফুট গভীরে, এখন তা মিলছে ৩০০ থেকে ৫০০ ফুট গভীরে। এই প্রবণতা শুধু উদ্বেগজনকই নয়, বরং ভবিষ্যতের জন্য এক ভয়াবহ সংকেত। সরকার ২০২০ সালে সুপেয় পানির সংকট নিরসনে যে ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্প হাতে নেয়, তা প্রশংসনীয় উদ্যোগ হলেও বাস্তবায়নের ধীরগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

প্রকল্পের সময়সীমা একাধিকবার বাড়ানোর পরও ২০২৪ সালের মধ্যে নির্মাণ শেষ করা যায়নি। যদিও কর্তৃপক্ষ দাবি করছে, চলতি বছরের জুনের মধ্যেই পানি সরবরাহ শুরু হবে, তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থার ঘাটতি এখনও প্রকট। বিশেষ করে ঘরে ঘরে সরবরাহ লাইন স্থাপনের কাজ এখনো শুরুর পর্যায়ে, যা হতাশাজনক। শুধু হোটেল-মোটেল জোনকে অগ্রাধিকার দিয়ে পানি সরবরাহের সিদ্ধান্ত সুস্পষ্টভাবে বাসিন্দাদের উপেক্ষা করে।

শহরের নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করাই হওয়া উচিত প্রকল্পের প্রথম অগ্রাধিকার। পানি সংকট শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, এটি শহরের অর্থনীতিকেও হুমকির মুখে ফেলছে। পর্যটননির্ভর অর্থনীতির জন্য পানি একটি মৌলিক অবকাঠামো উপাদান।

শত শত হোটেলের পানির পাম্প বিকল হওয়ায় এর প্রভাব ব্যবসায়িক খাতেও পড়ছে। এই প্রেক্ষাপটে আমাদের সুস্পষ্ট দাবি-শোধনাগার প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং শহরের প্রতিটি ঘরে পানির সরবরাহ নিশ্চিত করতে হবে কার্যকর সময়সূচির ভিত্তিতে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর অতিনির্ভরতা কমিয়ে বর্ষার পানি সংরক্ষণ, পুনঃব্যবহারযোগ্য পানি ব্যবস্থাপনা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করতে হবে।

Continue Reading

Previous: ইন্টারনেট বিভ্রাট নিয়ে গ্রামীণফোনের কাছে ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি
Next: জনপ্রিয়তা পাচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.