Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ঈদ সামনে রেখে মসলার বাজারে আগুন-নিয়ন্ত্রণ কোথায়?

নিউজডেস্ক May 26, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

দরজায় কড়া নাড়ছে পবিত্র কোরবানির ঈদ। এই উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বাঙালির ঘরে ঘরে এক বিশাল সামাজিক আয়োজনও বটে। আর ঈদের রান্নাবান্না মানেই মসলা-পণ্যের বিশেষ চাহিদা। কিন্তু এ চাহিদাকেই যেন সুযোগে পরিণত করেছে কিছু অসাধু ব্যবসায়ী ও বাজার ব্যবস্থার দুর্বলতা।

ফলে, কোরবানির ঈদ ঘিরে সাধারণ মানুষের হাঁসফাঁস করা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে মসলার বাজার। সম্প্রতি প্রকাশিত অনলাইন খবর থেকে জানা গেছে, রাজধানীর বাজারগুলোতে মানভেদে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়, দারচিনি ৫২০, লবঙ্গ ১৩৫০, গোলমরিচ ১২০০ টাকায়।

এলাচের দামে যেন আগুন লেগেছে-প্রতি কেজি ৪৮০০ থেকে ৬০০০ টাকা। বিক্রেতারা আশঙ্কা করছেন, ঈদ সামনে রেখে এই দাম আরও বাড়তে পারে। এমন বাজার পরিস্থিতি মধ্যবিত্তের জন্য চরম চাপ সৃষ্টি করছে।

অন্যদিকে, সবজি, চাল ও মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়ায় সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে, চালের দামও কিছুটা কমতির দিকে। তবে ঈদের অন্যতম রান্না উপকরণ যেহেতু মসলা, তাই অন্য পণ্যের দামে স্বস্তি থাকলেও সামগ্রিক ব্যয়ের ভার লাঘব হচ্ছে না।

প্রশ্ন হচ্ছে-এতবড় বাজার, এতো গুরুত্বপূর্ণ মৌসুমি চাহিদা থাকা সত্ত্বেও সরকার বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রস্তুতি কতটুকু? কোরবানির ঈদের মতো একটি পূর্বানুমেয় উৎসবের সময়েও যদি বাজার ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ রাখা না যায়, তাহলে সারা বছর সাধারণ ভোক্তার স্বস্তি কোথায়? বাংলাদেশে মসলার একটি বড় অংশ আমদানিনির্ভর, ঠিক।

তবে তার মানে এই নয় যে উৎসব এলেই দাম কয়েক গুণ বেড়ে যাবে। এখানে সিন্ডিকেট, বাজারে নজরদারির অভাব এবং সুশাসনের ঘাটতি বড় কারণ। মজুতদারি ও অযৌক্তিক দামের ওপর কঠোর নজরদারি প্রয়োজন।

একই সঙ্গে দীর্ঘমেয়াদে দেশে মসলাজাতীয় পণ্য চাষে উৎসাহ দেওয়ার উদ্যোগও জরুরি। জনগণ ঈদ উদযাপন করতে চায় আনন্দের সঙ্গে, আতঙ্কে নয়। তাই সরকারের উচিত এখনই কঠোর বাজার নজরদারি, সুষ্ঠু আমদানি নীতিমালা এবং মজুতদারদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা। কোরবানির ঈদ কেবল ধর্মীয় নয়, এটি কোটি মানুষের জীবনের অংশ-তাদের স্বস্তি ও ন্যায্যতার প্রশ্নে অবহেলার কোনো সুযোগ নেই।

Continue Reading

Previous: সচিবালয়ের ক্যু অব্যাহত রাখলে পরিণতি হাসিনার মতো হবে : হাসনাত
Next: হাসপাতালে ভিড় জমাচ্ছে মৌসুমি নানা রোগে আক্রান্ত রোগীরা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183504
Users Today : 1365
This Month : 131019
This Year : 154940
Total Users : 183504
Views Today : 8635
Total views : 549907

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.