Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ছাঁটাই করা লোকবলকে ফিরিয়ে নিতে হবে

নিউজডেস্ক November 20, 2021

সম্পাদকীয়ঃ বিশ্ব অর্থনীতির এখন নাজুক অবস্থা। করোনা মহামারি বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। বাংলাদেশও এর ব্যতিক্রম ছিল না।

সাধারণ ছুটি, একের পর এক লকডাউন ও মানুষের গতিবিধি নিয়ন্ত্রণের কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব চলে এসেছিল। সে সময় কিছু প্রতিষ্ঠান জনবল ছাঁটাইয়ে বাধ্য হয়েছিল। মহামারির প্রভাব কাটিয়ে ব্যবসা-বাণিজ্য আবার গতিশীল হচ্ছে। ছাঁটাই করা জনবল ফের কাজ ফিরে পাচ্ছে।

বাংলাদেশের ব্যাংকিং খাতেও অনেক জনবল ছাঁটাই করা হয়েছিল কিংবা পদত্যাগে বাধ্য করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যাংকগুলোতে বর্ধিত জনবলের প্রয়োজন হচ্ছে। অনেক ব্যাংক নতুন করে নিয়োগও দিচ্ছে, কিন্তু ছাঁটাই করা লোকবলকে ফিরিয়ে নিচ্ছে না।

করোনাকালে ছাঁটাই বা পদত্যাগে বাধ্য করা কর্মীদের পুনর্বহালের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে গত সেপ্টেম্বর মাসে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকগুলো সেই নির্দেশনাকেও গ্রাহ্য করছে না। ফলে ব্যাংক খাতের এই কর্মীরা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

ব্যাংকিং বিশেষজ্ঞ ও অর্থনীতি বিশ্লেষকদের মতে, বিষয়টি অত্যন্ত অমানবিক। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ জরুরি। যৌক্তিক কারণ ছাড়া কাউকে ছাঁটাই বা পদত্যাগে বাধ্য করা হয়ে থাকলে অবশ্যই তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যাংক তা না করলে কেন্দ্রীয় ব্যাংককে সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের সব সুযোগ-সুবিধা বন্ধ করে দিতে হবে। কালের কণ্ঠে প্রকাশিত খবর থেকে জানা যায়, যাঁদের ছাঁটাই করা হয়েছে তাঁদের একটি বড় অংশই চাকরিজীবনের মধ্যম বা শেষ অবস্থায় থাকা কর্মকর্তা। সে কারণে অনেকেই মনে করেন, এই ছাঁটাই ও পদত্যাগে বাধ্য করার পেছনে অন্য উদ্দেশ্যও থাকতে পারে। বর্তমানে এসব কর্মকর্তার বেতন-ভাতা, সুযোগ-সুবিধা বাবদ ব্যাংকগুলোকে অনেক বেশি অর্থ ব্যয় করতে হয়।

তাঁদের স্থলে নতুন লোক নেওয়া হলে তাঁদের বেতন-ভাতা অনেক কম হবে। ব্যাংকগুলো লাভবান হবে। এই ধারা বা প্রবণতা প্রশ্রয় পেলে তা হবে অত্যন্ত ক্ষতিকর ও অমানবিক। তাই যেসব ব্যাংকে ছাঁটাই বা পদত্যাগে বাধ্য করার ঘটনা ঘটেছে, সেগুলোর যথাযথ তদন্ত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বেসরকারি ছয়টি ব্যাংকের কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে তেমন প্রমাণও পেয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এসব ব্যাংকে মোট তিন হাজার ৩১৩ জন কর্মী চাকরি হারিয়েছেন। যাঁরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাঁরাও অভিযোগ করেছেন যে তাঁদের নানাভাবে হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে।

বাংলাদেশে দ্রুত বিকাশমান একটি খাত হলো ব্যাংকিং খাত। বহু তরুণ শিক্ষাজীবন শেষে ব্যাংকিং খাতে চাকরি করার স্বপ্ন দেখেন। এখানে ছাঁটাই ও নিয়োগে যথাযথ নিয়মনীতি অনুসরণ করা হবে এমনটাই প্রত্যাশিত। করোনাকালে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা চাকরিতে ফিরতে চান, তাঁদের অবিলম্বে চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: ৮৫ মিনিটের জন্য প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন কমলা হ্যারিস
Next: বিশ্ব শিশু দিবস

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183505
Users Today : 1366
This Month : 131020
This Year : 154941
Total Users : 183505
Views Today : 8652
Total views : 549924

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.