Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বিশ্ব শিশু দিবস

নিউজডেস্ক November 20, 2021

সম্পাদকীয়ঃ ‘প্রতিটি শিশুর জন্য উন্নত ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে গত ২০ নভেম্বর পালিত হলো বিশ্ব শিশু দিবস। নানা কথার ফুলঝুরিতে আমরা দিবসটি পালন করলেও শিশুদের জন্য আমরা বিশ্বকে এখনো নিরাপদ করতে পানি নি।

বেড়ে ওঠার জন্য নিরাপদ পরিবেশ, শিশু নির্যাতন বন্ধ, শিশু শ্রম বন্ধ ও বাল্য বিবাহের কালো থাবা থেকে আমরা এখনো শিশুদের রক্ষা করতে পারছি না।

এর মধ্যে মড়ার ওপর খাড়ার ঘা হয়ে কোভিড-১৯ শিশুদের শিক্ষা, পুষ্টি ও সার্বিক কল্যাণকে ব্যাহত করেছে। ২০২০ সালের সূচনাকালে এ মহামারির ফলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সবাইকে ঘরে আটকে রাখা হয়। ফলে শিশুদের মানসিক বিকাশে অপূরণীয় ক্ষতি হয়।

বাংলাদেশের ৩ কোটি ৭০ লাখ শিশু এবং পুরো এশিয়ায় প্রায় ৮০ কোটি শিশুর শিক্ষা ব্যাহত হয়। ২০১৩ সালে বাংলাদেশে ১৭ লাখ শিশু শ্রমে নিয়োজিত ছিল। বিশ্বব্যাপী শিশু শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটিতে। ৮৪ লাখ শিশু গত ৪ বছরে শিশু শ্রমে যোগ দিয়েছে। অন্যদিকে বাল্য বিবাহের শিকার ৫১ শতাংশ নারী।

যাদের বয়স বর্তমানে ২০-২৪ বছর, তাদের বিয়ে হয়েছিল শিশু বা বাল্য কালে। ধারনা করা হচ্ছে, চলতি দশকের শেষে বিশ্বব্যাপী আরো এক কোটি বাল্য বা শিশু বিবাহ হতে পারে। এমন চলতে থাকলে শিশুদের মানসিক বিকাশ ও সুস্থ প্রজন্ম হুমকির সম্মুখীন হবে।

কোভিড-১৯ এর কারণে পরিবারের আর্থিক সংস্থান করার জন্য অনেক শিশুকে শিশু শ্রম বিক্রিতে নিয়োজিত হতে হয়েছে। অন্যদিকে বাল্য বিবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছে অনেক শিশু। তাদের আবার বিদ্যালয়ে ফিরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

শুধু তাই নয়, মহামারির কারণে বিশে^র স্বাস্থ্য পরিস্থিতিতে সবচেয়ে কম বয়সী শিশুদের মধ্যে পুষ্টি সংকট সৃষ্টি করেছে। বাংলাদেশে ৬-২৩ মাস বয়সী প্রতি তিনজন শিশুর মধ্যে মাত্র একজন নুন্যতম সুপারিশকৃত পুষ্টি পেয়ে থাকে।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

অথচ আমরা তাদের জন্য নিরাপদ বিশ্ব গড়তে ব্যর্থ হচ্ছি। জলবায়ু পরিবর্তনের ফলেও শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই আজ অভিভাবক হিসেবে আমাদের শিশুদের জন্য সুষ্ঠ প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে মনঃসংযোগ আবশ্যক।

আর সময় ক্ষেপণ নয়, শিশুদের মানসিক বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। এতে যেমন সমাজের সামর্থবানদের এগিয়ে আসতে হবে, তেমনি সরকারের দায়িত্বও অপরিসীম। সুস্থ শিশুই গড়তে পারে সুস্থ জাতি। শুধু একদিনেই আনুষ্ঠানিকতা নয়, পুরো বছরের প্রতিটি দিনই শিশুদের জন্য নিরাপদ বিশ্ব গড়তে সবাইকে সচেতন হতে হবে।

Continue Reading

Previous: ছাঁটাই করা লোকবলকে ফিরিয়ে নিতে হবে
Next: ধারণক্ষমতার চেয়ে রাজধানীর সড়কে যানবাহন বেশি

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183618
Users Today : 1479
This Month : 131133
This Year : 155054
Total Users : 183618
Views Today : 9468
Total views : 550741

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.