Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

রাতে বাড়িতে ফেরেননি, সকালে বাড়ির পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ

নিউজডেস্ক June 13, 2025

আলো ডেস্ক:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ধনমণ্ডল-মল্লানীপাড়া এলাকার ব্যবসায়ী মকলেছার রহমান (৩৫) গত বুধবার রাতে বাড়িতে পারেননি।

রাতভর স্বজনেরা খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান পাননি। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড় ও সুপারিবাগানে তাঁর গলাকাটা লাশ পাওয়া গেছে। তাঁকে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ ও স্বজনেরা।

গতকাল দুপুরে ঘটনাস্থল ধনমণ্ডল-মল্লানীপাড়া এলাকা থেকে আলামত সংগ্রহসহ লাশটি উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। নিহত মকলেছার রহমান একই এলাকার শাহাব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় খোঁচাবাড়ি বাজারে একটি কসমেটিকসের (প্রসাধনী) দোকান চালাতেন।

নিহত মকলেছারের পরিবার ও এলাকাবাসীর বরাতে দ-পাল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য গৌরাঙ্গ রায় বলেন, মকলেছার রহমান একসময় ঢাকায় গাড়ি চালাতেন। সম্প্রতি বাড়িতে এসে স্থানীয় খোঁচাবাড়ি বাজারে একটি কসমেটিকসের দোকান দেন। গত বুধবার রাত ১০টার পরও তাঁকে স্থানীয় লোকজন বাজারে দেখেছেন।

রাতে মকলেছার তাঁর এক ভাগনেকে (১৬) দোকানে রেখে মোটরসাইকেলের ‘চাবি দিয়ে আসছি’ বলে বের হয়ে যান। বেশ কিছুক্ষণ পরও তিনি ফিরে না আসায় ওই ভাগনে তাঁকে মুঠোফোনে ফোন দিয়ে বন্ধ পায়।

পরে সে বাড়িতে চলে গিয়ে পরিবারের লোকজনকে জানালে তাঁরাও ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মকলেছারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয় এক নারী ছাগল বাঁধতে বের হলে মকলেছারের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে খোঁচাবাড়ি-কালীগঞ্জ সড়কের পূর্ব পাশে একটি বাঁশঝাড় ও সুপারিবাগানে তাঁর লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে মকলেছারের পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন ছুটে এসে লাশটি মকলেছারের বলে নিশ্চিত হয়।

পরে তাঁরা দেবীগঞ্জ থানা-পুলিশকে খবর দেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা মুঠোফোনে বলেন, লাশটি গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই লাশের প্রাথমিক সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ চলছে। এতে সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা কাজ করছেন। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পাঠানো হবে।

Continue Reading

Previous: ৩ মাসে ব্যাংকের আমানত বেড়েছে ৪০ হাজার কোটি টাকা
Next: সিরাজগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা রাজমিস্ত্রির

Related Stories

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

September 27, 2026
শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

575793
Users Today : 3693
This Month : 155164
This Year : 547229
Total Users : 575793
Views Today : 17930
Total views : 2105910

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.