Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

লোকজ উৎসবকে টিকিয়ে রাখতে হবে

নিউজডেস্ক November 22, 2021

সম্পাদকীয়ঃ নবান্ন উৎসব বাংলার ঐতিহ্যমন্ডিত শস্যভিত্তিক লোকোৎসব। বাংলার লোক ঐতিহ্যের অংশ এই উৎসবটি ছিল একান্তভাবেই গৃহস্থদের। আমন ধান কাঁটার পর অগ্রহায়ণ কিংবা পৌষ মাসে গৃহস্থরা এ উৎসব পালন করত।

সেই প্রাচীনকাল থেকেই নবান্নে আয়োজন হতো নতুন ধানের পিঠাপুলির। একটা সময় ছিল, যখন নবান্ন উপলক্ষে বাড়ির প্রাঙ্গণে আলপনা আঁকা হতো। পিঠা-পায়েসের আদান-প্রদান ছিল। বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন ঘটত। গ্রামে গ্রামে শোনা যেত ঢেঁকিতে চালের গুঁড়া তৈরির শব্দ।

নবান্নে গ্রামাঞ্চল হয়ে উঠত প্রাণবন্ত। একসময় তো পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে বসত কীর্তন-পালাগান ও জারিগানের আসর।
নবান্ন উৎসবের পরশ গ্রাম পেরিয়ে শহরেও ছড়িয়ে পড়েছে। কিন্তু নাগরিক নবান্ন ঐতিহ্যকে ম্লান করতে পারেনি।

বরং নানা আয়োজনে বাংলার গ্রাম এখনো টিকিয়ে রেখেছে এ অঞ্চলের সহজাত অথচ আদি উৎসবটিকে। আর সে খবরটি তুলে ধরেছে কালের কণ্ঠ। গতকাল কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয়েছে, নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের উথলী আর নন্দীগ্রামে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা।

পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণের প্রথম সপ্তাহে উথলীতে শত বছরের প্রাচীন এ মাছের মেলা বসে। এ সময়ে নবান্ন উৎসবকে কেন্দ্র করেই প্রতিবছর বসে মাছের মেলা। উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, মোকামতলাসহ ২২ গ্রামের মানুষের ঘরে ঘরে উৎসবের আবহ বিরাজ করে। মাছের পাশাপাশি জমি থেকে সদ্য তোলা নতুন শাক-সবজির পসরাও সাজানো হয় মেলা চত্বরে।

এ ছাড়া জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরা বাজারেও চলছে তুলনামূলকভাবে সাম্প্রতিককালে শুরু হওয়া এক মেলা। অগ্রহায়ণের প্রথম বৃহস্পতিবার নবান্ন উৎসব পালন উপলক্ষে প্রতিবছর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর, রণবাঘা, নাগরকান্দি, হাটকড়ই, ধুন্দার ও নন্দীগ্রামে মাছের মেলা বসে।

বড় মেলা দুটি হয় ওমরপুর ও রণবাঘায়। উপজেলাজুড়ে বাড়ি বাড়ি মেয়ে-জামাইসহ স্বজনদের দাওয়াত দেওয়া হয়। সব মেলায়ই ভিড় করে দূর-দূরান্তের মানুষ।

ছোট-বড় নানা আকারের বিচিত্র মাছ পাওয়া যায় এসব মেলায়। এসব এলাকার ঘরে ঘরে চলে বড় মাছ ও শীতের নতুন সবজি কিনে মেয়ে-জামাইসহ স্বজনদের আপ্যায়নের আয়োজন। এসব মেলায় ব্যাপক ক্রেতা-দর্শনার্থীর ভিড় জমে।

কৃষিভিত্তিক সভ্যতায় গড়ে ওঠা শস্যভিত্তিক লোকজ উৎসব নবান্ন। বাংলার গ্রামগঞ্জে কৃষকের ঘর ছাড়িয়ে নাগরিক জীবনেও স্থান করে নিয়েছে। ঐতিহ্য স্পর্শ দিয়ে দিয়ে নবান্ন ছড়িয়ে যাক সারা দেশে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: সৌদির কয়েকটি শহর ও তেল স্থাপনায় হামলা
Next: নদীর নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183477
Users Today : 1338
This Month : 130992
This Year : 154913
Total Users : 183477
Views Today : 8401
Total views : 549673

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.