Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নদীর নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে

নিউজডেস্ক November 22, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশের বুক দিয়ে বয়ে গেছে ছোট-বড় প্রায় সাত শত নদী। এর প্রকৃতি, চাষাবাদ, জনজীবন সব কিছু নদীনির্ভর। এ কারণে বলা হয়, নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, নদী বেঁচে থাকছে না। খননের অভাবে পলি জমে নদী ভরাট হয়ে যাচ্ছে। দখল ও দূষণের কারণে একের পর এক নদী মরে যাচ্ছে।

সর্বোচ্চ আদালত থেকে বারবার নির্দেশ দেওয়ার পরও অতীতে নদী রক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। গত এক দশকে কিছু পদক্ষেপ নেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সংসদকে জানান, জাতীয় নদী রক্ষা কমিশন সব জেলা প্রশাসকের মাধ্যমে দেশের নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা করেছে।

সারা দেশে ৬৫ হাজার ১২৭ জন অবৈধ নদী দখলদার রয়েছে। নদীগুলো দখলমুক্ত করতে ২০১০ সাল থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১৯ হাজার ৮৭৪ জন দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। তার অর্থ এখনো প্রায় ৪৫ হাজার অবৈধ দখলদার রয়েছে, যাদের উচ্ছেদ করা যায়নি।

নদী দখলমুক্ত করা নিয়ে অতীতে এক ধরনের ‘চোর-পুলিশ খেলা’ দেখা গেছে। এক দিক দিয়ে দখলদারদের উচ্ছেদ করা হয়, আরেক দিক দিয়ে ফের দখল শুরু হয়ে যায়।

সাধারণত এই দখল-উচ্ছেদের খেলা বেশি হয় শহরাঞ্চলে বা এর আশপাশে থাকা নদীগুলোতে। ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্টের একটি বেঞ্চ ঢাকার চারপাশে থাকা চারটি নদীকে দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ১২ দফা নির্দেশনা প্রদান করেন।

যার মধ্যে ছিল সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) রেকর্ড অনুযায়ী সীমানা নির্ধারণ, পাকা খুঁটি (পিলার) স্থাপন, নদীর সীমানার মধ্যে থাকা স্থাপনা উচ্ছেদসহ মাটি, বালু, ভাঙা ইট-সুরকি (গার্বেজ) অপসারণ, নদীগুলোকে প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা ঘোষণা, নদীর উভয় তীরে হাঁটার পথ নির্মাণ ও গাছ লাগানো, নদীগুলোতে প্রয়োজনীয় খননকাজ করা ইত্যাদি।

গত এক যুগে এসব নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতি হয়েছে অতি সামান্য। প্রতিমন্ত্রীর প্রদত্ত হিসাব অনুযায়ী, ঢাকার পার্শ্ববর্তী চারটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথের দুই তীরে অবস্থিত ২২০ কিলোমিটার তীরভূমিতে প্রথম পর্যায়ে ২০ কিলোমিটার ওয়াকওয়ে এবং দুটি ইকোপার্ক নির্মাণ করা হয়েছে।

তবে এটি স্পষ্ট যে, অতীতের যেকোনো সময়ের তুলনায় গত এক যুগে নদী রক্ষায় কাজ হয়েছে অনেক বেশি। তার পরও প্রয়োজনের তুলনায় তা অতি নগণ্য। তদানীন্তন পাকিস্তান আমলে আমাদের হাতে নদী খননের মতো কোনো ড্রেজার ছিল না। বঙ্গবন্ধুর সরকার প্রথম চারটি ড্রেজার আনায়।

এরপর শেখ হাসিনার সরকার পুনরায় ৩৮টি ড্রেজার এবং ১৬৮টি ড্রেজার সহায়ক জলযান সংগ্রহ করেছে। আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের প্রক্রিয়া চলছে। দরকার আরো বেশি।

এসব দিয়ে নদী খননের কাজ এগিয়ে চলেছে। বাংলাদেশকে বাঁচাতে হলে নদী দখলমুক্ত করার পাশাপাশি সরকার নদীর নাব্যতা রক্ষার উদ্যোগ আরো জোরদার করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: লোকজ উৎসবকে টিকিয়ে রাখতে হবে
Next: অটোরিকশার ভাড়া নৈরাজ্য, অসহায় যাত্রীরা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.