Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

ঢাবির ভর্তি পরীক্ষা রাবিতে, ট্রেনযাত্রায় বাড়তি চাপ

নিউজডেস্ক October 2, 2021

আবু হেনা মোস্তফা জামান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গতকাল শুক্রবার (১অক্টোবর) থেকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণেই ট্রেনযাত্রায় রয়েছে বাড়তি চাপ।
গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে কথা হয় রাজশাহী স্টেশনের প্রধান বুকিং সহকারী মো. আব্দুল মোমিনের সঙ্গে। তিনি বলেন, রাবিতে পরীক্ষা নেওয়া উপলক্ষে ঢাকা থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা থেকে রাজশাহীগামী প্রতিটি ট্রেনে একটি করে শোভন চেয়ারের অতিরিক্ত বগি যুক্ত হবে, যার আসন সংখ্যা ১০৫টি। আবার ২ অক্টোবর থেকে প্রতিটি ট্রেনে একটি অতিরিক্তি এসি চেয়ারের বগি যুক্ত হবে। এর ফলে আসন বাড়বে আরও ৭৮টি। প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যা বাড়বে ১৮৩টি করে। এ বাড়তি আসন সংখ্যাসহ ট্রেন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।
তিনি আরও বলেন, আগামী রোববার থেকে সিল্কসিটি ট্রেনের ‘অফ ডে’ স্থগিত করা হয়েছে। রাজশাহী থেকেও যদি একই চাপ থাকে তবে এখান থেকেও ‘অফ ডে’ তুলে দেওয়া হবে। তারপরও যদি আসন সংখ্যা বাড়ানোর প্রয়োজন পড়ে তবে আরও একটি এসি কেবিন কোচ যুক্ত করা হবে, যার আসন সংখ্যা হবে ৪৮টি। এ বিষয়ে আমরাও পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সূত্রে জানা গেছে, ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। প্রথমদিন ১৪ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
অন্যদিকে, ২ অক্টোবর একই সময়ে ‘খ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ‘খ’ ইউনিটে পরীক্ষার্থী আছেন ছয় হাজার ৩৭১ জন। এছাড়া ৯ অক্টোবর শনিবার ‘চ’ ইউনিটে ১ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
আবার, ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘গ’ ইউনিটে ১ হাজার ৮২৪ জন ও ‘ঘ ইউনিটে ১২ হাজার ১ জন শিক্ষার্থী রাবি কেন্দ্রে অংশ নেবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রোফেসর তারেক নূর জানান, রাবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আসা-যাওয়া ও থাকার বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক ও সিটি মেয়রের কার্যালয়ের সঙ্গে সভা হয়েছে। সেখানে যাতায়াতের বিষয়টিও উপস্থাপন করা হয়েছে। এই সভার পরে রেলওয়ে কর্তৃপক্ষ আসন সংখ্যা বাড়ানোসহ সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করেছে।
বাড়তি চাপ ও পূর্ব প্রস্তুতি বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য চাপ বেড়েছে। তবে এ নিয়ে আমরা বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে সিল্কসিটি ও তিতুমীর এক্সপ্রেসের ‘অফ ডে’ বাতিল করা হয়েছে। দু’দিনে চারটি ট্রেন চলবে। এতে চাপ কিছুটা কমবে। তাছাড়া যাত্রীদের সুবিধার্থে টিকিটের ৫০ শতাংশ কাউন্টারে ও বাকি ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হচ্ছে।
‘অফ ডে’ বন্ধের কারণে ইঞ্জিনের সমস্যা হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, স্বাভাবিকভাবে আমাদের প্রায় ৪০টি ট্রেন চলে। ঢাকার দিকে চলে ১৩টি। প্রয়োজনে ১৮টি চালাতে পারবো। তবে কোচের সংখ্যা বাড়ালে এসবের প্রয়োজন হবে না। তাছাড়া আমাদের ইঞ্জিনগুলো নতুন। যার ফলে তেমন সমস্যা হবে না বলে আশা করা যায়।

Continue Reading

Previous: লালপুরে বিদেশি পিস্তুল ও গুলিসহ এক যুবক আটক
Next: রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
শাহ্ দৌলা সরকারি কলেজে মাননীয় সংসদ সদস্যকে সংবর্ধনা, স্নাতক (সম্মান) শ্রেণি কোর্স-২০২৬-এর শুভ সূচনা
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

শাহ্ দৌলা সরকারি কলেজে মাননীয় সংসদ সদস্যকে সংবর্ধনা, স্নাতক (সম্মান) শ্রেণি কোর্স-২০২৬-এর শুভ সূচনা

July 21, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217708
Users Today : 976
This Month : 165223
This Year : 189144
Total Users : 217708
Views Today : 16548
Total views : 774906

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.