Skip to content
April 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

মার্কস অলরাউন্ডার: রাজশাহী, খুলনা, রংপুরসহ ১৫ জেলায় কবে কোথায় প্রতিযোগিতা

নিউজডেস্ক October 25, 2025

দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’ (https://marksallrounder.com/) প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে অনুষ্ঠিত আয়োজনটি বরাবরের মতো এবারও দারুণ সাড়া ফেলেছে।

দেশের অন্যতম বড় এই প্ল্যাটফর্মের প্রতিযোগিতা তিন ধাপে অনুষ্ঠিত হবে—আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে। দেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। পর্যায়ক্রমে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনেক স্থানে আঞ্চলিক পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আগামী শুক্র ও শনিবার (৩১ অক্টোবর ও ১ নভেম্বর) রংপুর, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, লালমনিরহাট, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, জামালপুর ও শেরপুর অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিম্নলিখিত প্রতিটি ভেন্যুতে সকাল আটটায় শুরু হবে প্রতিযোগিতা।

তারিখ: ৩১ অক্টোবর, শুক্রবার

ভেন্যু: আর সি সি আই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: রংপুর জেলার তাজহাট, মাহীগঞ্জ, কাউনিয়া, হারাগাছ, পীরগাছা, পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা এবং কুড়িগ্রাম জেলা।

ভেন্যু: খুলনা জিলা স্কুল, খুলনা।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: খুলনা সদর, খান জাহান আলী, রূপসা, তেরখাদা, লবণচরা, হরিণটানা, দিঘালিয়া থানা এবং বাগেরহাট জেলা।

ভেন্যু: অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, কাজলা, মতিহার, রাজশাহী।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: রাজশাহীর মতিহার (কাজলা), বেলপুকুর, শাহমকদুম, চন্দ্রিমা, বালিয়া, রাজপাড়া, পবা, তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাঘা ও কাশিয়াডাংগা থানা।

ভেন্যু: কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, হাসপাতাল রোড, সদর, দিনাজপুর।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা।

ভেন্যু: শিবনাথ উচ্চবিদ্যালয় টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: টাঙ্গাইল জেলা।

তারিখ: ১ নভেম্বর, শনিবার

ভেন্যু: সালেমা বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: রংপুর জেলার কোতোয়ালি, পশুরাম, হাজিরহাট, বদরগঞ্জ, গাংগাচড়া ও তারাগঞ্জ থানা এবং লালমনিরহাট জেলা।

ভেন্যু: লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, খুলনা।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: খুলনার খালিশপুর, দৌলতপুর, সোনাডাঙ্গা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, কয়রা, পাইকগাছা, আড়ংঘাটা ও ফুলতলা থানা এবং সাতক্ষীরা জেলা।

ভেন্যু: সিরোইল সরকারি উচ্চবিদ্যালয়, রাজশাহী।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: রাজশাহীর মতিহার (বিনোদপুর, তালামারি ও মেহেরচন্দ্রি), বোয়ালিয়া, কাটাখালি, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট থানা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা।

ভেন্যু: নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়, পি টি আই রোড, সদর, নীলফামারী।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: নীলফামারী ও পঞ্চগড় জেলা।

ভেন্যু: জামালপুর উচ্চবিদ্যালয়, জামালপুর সদর, জামালপুর।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: জামালপুর ও শেরপুর জেলা।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়

প্লে থেকে চতুর্থ শ্রেণি—জুনিয়র স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা); পঞ্চম থেকে অষ্টম শ্রেণি—মিডল স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা) এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি—হাইস্কুল ও কলেজ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।)

ইতিমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোনা, নওগাঁ, কিশোরগঞ্জ, ভোলা, সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

পুরস্কার

মার্কস অলরাউন্ডারে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে মোট এক কোটি টাকার বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।

গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানার্সআপ এবং সেকেন্ড রানার্সআপের প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপের ছয়টি বিষয়ের প্রতিটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন সেরা পারফরমারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।

আয়োজকেরা জানান, মার্কস অলরাউন্ডার শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা, মেধা, সংস্কৃতি ও আত্মবিশ্বাস বিকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম। আঞ্চলিক পর্যায় থেকে জাতীয় পর্ব পর্যন্ত এ আয়োজন অংশগ্রহণকারীদের জন্য হয়ে উঠেছে শেখা, নিজেকে নতুনভাবে আবিষ্কার করা এবং আরও এগিয়ে যাওয়ার এক বড় সুযোগ।

বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট (www.marksallrounder.com) করতে হবে। ফোন করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮টা) ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।

Continue Reading

Previous: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বড় নিয়োগ, পদসংখ্যা ৯৯
Next: ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.