রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হবে।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদে সর্বমোট ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫টি আসনে স্নাতক শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন।


