প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ৩০ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৩৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারঘাট বিকল্প বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন মেরামতপুর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে কলা বাগানের ভিতর ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, পদ্মা নদীর চর হতে একজন মাদক কারবারী একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে কলা বাগানের দিকে আসছে। মাদক কারবারী বিজিবি টহল দলের আয়েত্তে¡ আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি আভিযানিক দল কর্তৃক উক্ত প্লাস্টিকের ব্যাগ হতে মালিকবিহীন *ভারতীয় ফেনসিডিল-০৬ বোতল, ইয়াবা-১০০ পিস এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট-৭০ পিস জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
