Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরএমপিতে কাজী শাহ আলমকে ঘিরে রহস্যের জাল

নিউজডেস্ক January 7, 2026

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তর যেন বারবার আশ্রয়স্থল হয়ে উঠছে এক বিতর্কিত নামের হেডমোহরার কাজী মো. শাহ আলম। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, বিভাগীয় মামলা, সাময়িক বরখাস্তের আদেশ এবং আদালতের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কীভাবে তিনি বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন, সেই প্রশ্ন এখন শুধু সাধারণ মানুষের নয়, খোদ পুলিশ বাহিনীর ভেতরেও ঘুরপাক খাচ্ছে।
সর্বশেষ গত ২৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে তৎকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্বাক্ষরিত অফিস আদেশে কাজী মো. শাহ আলমকে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) কার্যালয় থেকে বিভাগীয় পুলিশ হাসপাতালে বদলি করা হয়। তবে কাগজে-কলমে বদলি হলেও বাস্তবে তিনি এখনো নিয়মিত অফিস করছেন আরএমপি সদর দপ্তরেই এমন অভিযোগ উঠেছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে গত ৩ জানুয়ারি ২০২৬ ইং শনিবার এবং ৬ জানুয়ারি ২০২৬ ইং মঙ্গলবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত একাধিকবার রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে কাজী মো. শাহ আলমের খোঁজ নেওয়া হলেও তার কোনো উপস্থিতি পাওয়া যায়নি। হাসপাতাল সংশ্লিষ্ট কেউই নিশ্চিত করতে পারেননি তিনি সেখানে নিয়মিত অফিস করছেন কি না। অথচ একই দিন বিকেল ৩টা ২০ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে গিয়ে সরেজমিনে দেখা যায়, কাজী মো. শাহ আলম সেখানেই অফিস করছেন এবং স্বাভাবিকভাবে দাপ্তরিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি আরএমপি সদর দপ্তরে অফিস করার বিষয়টি অস্বীকার করেন। তবে কথোপকথনের এক পর্যায়ে তিনি নিজেই স্বীকার করেন যে তিনি বর্তমানে বিভাগীয় পুলিশ হাসপাতালে নয়, বরং আরএমপি সদর দপ্তরেই অফিস করছেন। এ সময় তিনি বলেন, “কয়েক দিনের মধ্যেই আমার অফিস আদেশ হয়ে যাবে।” তার এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে লিখিত বদলি আদেশ কার্যকর থাকার পরও কীভাবে তিনি ভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন।
পুলিশ স‚ত্র জানায়, পাবনার কাশীনাথপুর এলাকার এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের ছেলে কাজী মো. শাহ আলম ২০০০ সালে রাজশাহী মহানগর পুলিশে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে যোগ দেন। ২০০৩ সালে হেডমোহরারের পদে উন্নীত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। বদলি বাণিজ্য, পদোন্নতি তদবির, ঠিকাদারি নিয়ন্ত্রণ, পুলিশ রেশন স্টোরে নিম্নমানের পণ্য সরবরাহ এবং কমিশন বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত।
অভিযোগ রয়েছে, আরএমপির বিভিন্ন থানায় ওসি, এসআই ও কনস্টেবলের বদলিতে তিনি প্রভাব বিস্তার করতেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। একই সঙ্গে সদর দপ্তরের পুলিশ রেশন স্টোরের টেন্ডার ও কোটেশন নিয়ন্ত্রণ করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে কমিশন নিতেন। এমনকি ২০১২ সালে আরএমপিতে নিয়োগ পাওয়া আটজন সিভিল কর্মচারী তার আত্মীয় এমন অভিযোগও সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এসব অভিযোগের প্রেক্ষিতে ২০১৫ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে ২০১৭ সালের ৩ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি হাইকোর্টে রিট দায়ের করে সাময়িক স্থগিতাদেশ পান, যার সর্বশেষ মেয়াদ ছিল ২০২০ সালের ২ জুলাই পর্যন্ত। কিন্তু সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পরও কীভাবে তিনি পুনরায় সক্রিয়ভাবে চাকরিতে বহাল রয়েছেন, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
পুলিশের ভেতরের একাধিক স‚ত্র দাবি করেছে, কাজী শাহ আলম দীর্ঘদিন ধরে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তুলে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। সাবেক পুলিশ কমিশনার মনির-উজ-জামানের সময় তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়লেও সেগুলোর তদন্ত প্রতিবেদন কখনোই প্রকাশ পায়নি। এমনকি এক সময় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত একজন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গণমাধ্যমে স্বীকার করেছিলেন, উপর মহলের চাপে তিনি নিরপেক্ষ তদন্ত করতে পারেননি।
দুর্নীতির অভিযোগের পাশাপাশি তার নামে-বেনামে বিপুল সম্পদের তথ্যও আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, রাজশাহীর মহিষবাথান এলাকায় তার স্ত্রীর নামে ছয়তলা ভবন, রাজশাহী ও পাবনায় জমিজমা এবং আরডিএ ভবনে দোকান বরাদ্দ রয়েছে। যদিও কাজী মো. শাহ আলম এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।
এই অবস্থায় একাধিকবার বদলি আদেশের পরও তার সদর দপ্তরমুখী প্রত্যাবর্তন রাজশাহী মহানগর পুলিশের ভাবম‚র্তিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পুলিশের একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একজন তৃতীয় শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্তে¡ও যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সাধারণ সদস্যদের মধ্যে হতাশা বাড়ে এবং জনসাধারণের আস্থাও ক্ষুণœ হয়।
সচেতন নাগরিকদের মতে, এই বিতর্কের অবসান ঘটাতে কাজী মো. শাহ আলমকে অবিলম্বে রাজশাহীর বাইরে বদলি করা, তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগের নিরপেক্ষ ও প‚র্ণাঙ্গ তদন্ত করা এবং তদন্তের ফল অনুযায়ী দৃষ্টান্তম‚লক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তবেই পুলিশ বাহিনীর ভেতরে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরবে এবং জনমনে আবারও দৃঢ় হবে এই বিশ্বাস আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যত প্রভাবশালীই হোক না কেন।
এ বিষয়ে অভিযুক্ত কাজী মো. শাহ আলমের অবস্থান জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া ও সিটিটিসি (ঈঞঞঈ)-এর চলতি দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার এবং একই সঙ্গে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্ ও মিডিয়া) গাজিউর রহমান বলেন, কাজী মো. শাহ আলমের পোস্টিং বিভাগীয় পুলিশ হাসপাতালে। তবে কাজের প্রয়োজনে তিনি পুলিশ সদর দপ্তরে আসেন।

Continue Reading

Previous: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘ক্যাব’ তানোর শাখা
Next: বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা জব্দ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.